প্রধান সূচি

Thursday, September 10th, 2020

 

পিরোজপুরে সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা কার্যক্রম

পিরোজপুরে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার সদর উপজেলার কলাখালী ইউনিয়নের দাউদপুর বাজার সংলগ্ন ৩৭নং পুখরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশনের অন্তর্গত ২৬ হর্স রেজিমেন্টের সার্বিক ব্যবস্থাপনায় এ চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালনা করা হয়। চিকিৎসা সেবা কার্যক্রমের নেতৃত্ব দেন ক্যাপ্টেন মো. মুয়াজ আলম। এ সময় ওই এলাকার বিভিন্ন বয়সের শতাধিক অসহায় ও দু:স্থ নারী, পুরুষ ও শিশুদের চিকিৎসা সেবা প্রদান করেন বরিশাল সিএমএইচ এর মেডিকেল অফিসার ক্যাপ্টেন হাসান। চিকিৎসা সেবা প্রদানের পাশাপাশি সেবা গ্রহীতাদের বিনামূল্যে ঔষুধ দেওয়া হয়। করোনা দুর্যোগকালীন সময়ে স্বাস্থ্যবিস্তারিত পড়ুন


কাউখালীতে জুয়া খেলার অভিযোগে ২ জনের জেল

পিরোজপুরের কাউখালীর চিরাপাড়া ব্রীজ সংলগ্ন এলাকায় জুয়া খেলার দায়ে দুই জুয়াড়িকে এক মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোছা. খালেদা খাতুন রেখা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দন্ড দেন। দন্ডপ্রাপ্ত জুয়াড়িরা হলেন- চিরাপাড়া গুচ্ছগ্রামের বারেক শেখের ছেলে জামির শেখ (৩৫) এবং ইয়াকুব আলী সরদারের ছেলে রফিকুল ইসলাম (৪০)। জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে পুলিশের একটি দল চিরাপাড়া ব্রীজ এলাকায় অভিযান চালিয়ে তাস খেলার মাধ্যমে জুয়া খেলার সময় তাদের গ্রেফতার করে। পরে ২ জুয়াড়িকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে পুলিশ। এসময় দোষ স্বীকার করায় জুয়াড়িদেরবিস্তারিত পড়ুন


ইন্দুরকানী ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ ॥ ১২ ঘন্টা পর উদ্ধার

পিরোজপুরের ইন্দুরকানীতে এক কাঠ ব্যবসায়ীকে ডিবি পরিচয়ে অপহরণ করার ১২ ঘন্টা পরে পুলিশ তাকে উদ্ধার করেছে। বুধবার দুপুরে উপজেলার বালিপাড়া বটতলা এলাকার সাইদুর রহমানের ছেলে কাঠ ব্যবসায়ী ফারুক (৩০)কে ডিবি পুলিশের পরিচয় দিয়ে অপহরণ করা হয়। এই সংবাদটি থানায় জানার পরে ইন্দরকানী থানার পুলিশ নিয়ে বিশেষ অভিযান চালিয়ে পিরোজপুর জেলার নামাজপুর এলাকা থেকে বুধবার রাতেই তাকে উদ্ধার করে এবং অপহরণকারী দলের সদস্য মিজানুর রহমান (৩০)কে আটক করে। এ ঘটনায় বৃহস্পতিবার ইন্দুরকানী থানায় একটি অপহরণ মামলা দায়ের করা হয়েছে। ইন্দরকানী থানার ওসি মো. হুমায়ুন কবির জানান, বিশেষ অভিযান চালিয়ে কাঠ ব্যবসায়ীবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial