প্রধান সূচি

কাউখালীতে জুয়া খেলার অভিযোগে ২ জনের জেল

পিরোজপুরের কাউখালীর চিরাপাড়া ব্রীজ সংলগ্ন এলাকায় জুয়া খেলার দায়ে দুই জুয়াড়িকে এক মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোছা. খালেদা খাতুন রেখা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দন্ড দেন।
দন্ডপ্রাপ্ত জুয়াড়িরা হলেন- চিরাপাড়া গুচ্ছগ্রামের বারেক শেখের ছেলে জামির শেখ (৩৫) এবং ইয়াকুব আলী সরদারের ছেলে রফিকুল ইসলাম (৪০)।
জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে পুলিশের একটি দল চিরাপাড়া ব্রীজ এলাকায় অভিযান চালিয়ে তাস খেলার মাধ্যমে জুয়া খেলার সময় তাদের গ্রেফতার করে। পরে ২ জুয়াড়িকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে পুলিশ। এসময় দোষ স্বীকার করায় জুয়াড়িদের দন্ড ঘোষণা করেন বিচারক।
কাউখালী থানার ওসি (তদন্ত) রেজাউল করীম রাজিব জানান, দন্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial