অগ্রণী ব্যাংকের অবসরপ্রাপ্ত উপ-মহাব্যবস্থাপক মো. মশিউর রহমান বাবু’র মৃত্যু
অগ্রণী ব্যাংকের অবসরপ্রাপ্ত উপ-মহাব্যবস্থাপক মো. মশিউর রহমান (বাবু) আজ মঙ্গলবার হৃদরোগে আক্রান্ত হয়ে পিরোজপুর শহরের মাছিমপুর এলাকার বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি …….. রাজিউন)। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৬১ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
মশিউর রহমান পেশাগত জীবনে প্রধান কার্যালয়, অডিট শাখা, সিলেট সার্কেল, পিরোজপুর জোন ও প্রধান শাখার ব্যাবস্থাপকসহ অগ্রণী ব্যাংকের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছেন।
মঙ্গলবার রাত সাড়ে ৮ টায় পিরোজপুর শহরের পুরাতন ঈদগাহ মাঠে মরহুমের জানাজা শেষে পৌর কবরস্থানে দাফন করা হয়।
Please follow and like us:
« প্রধানমন্ত্রী শেখ হাসিনা মৎস্য সেক্টরকে বৈপ্লবিক পরিবর্তনের জায়গায় নিয়ে এসেছেন : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) ভান্ডারিয়ায় সাবেক মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ॥ জেপি চেয়ারম্যানের শোক প্রকাশ »
