প্রধান সূচি

অগ্রণী ব্যাংকের অবসরপ্রাপ্ত উপ-মহাব্যবস্থাপক মো. মশিউর রহমান বাবু’র মৃত্যু

অগ্রণী ব্যাংকের অবসরপ্রাপ্ত উপ-মহাব্যবস্থাপক মো. মশিউর রহমান (বাবু) আজ মঙ্গলবার হৃদরোগে আক্রান্ত হয়ে পিরোজপুর শহরের মাছিমপুর এলাকার বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি …….. রাজিউন)। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৬১ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

মশিউর রহমান পেশাগত জীবনে প্রধান কার্যালয়, অডিট শাখা, সিলেট সার্কেল, পিরোজপুর জোন ও প্রধান শাখার ব্যাবস্থাপকসহ অগ্রণী ব্যাংকের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছেন।

মঙ্গলবার রাত সাড়ে ৮ টায় পিরোজপুর শহরের পুরাতন ঈদগাহ মাঠে মরহুমের জানাজা শেষে পৌর কবরস্থানে দাফন করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial