প্রধান সূচি

Tuesday, September 8th, 2020

 

অগ্রণী ব্যাংকের অবসরপ্রাপ্ত উপ-মহাব্যবস্থাপক মো. মশিউর রহমান বাবু’র মৃত্যু

অগ্রণী ব্যাংকের অবসরপ্রাপ্ত উপ-মহাব্যবস্থাপক মো. মশিউর রহমান (বাবু) আজ মঙ্গলবার হৃদরোগে আক্রান্ত হয়ে পিরোজপুর শহরের মাছিমপুর এলাকার বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি …….. রাজিউন)। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৬১ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। মশিউর রহমান পেশাগত জীবনে প্রধান কার্যালয়, অডিট শাখা, সিলেট সার্কেল, পিরোজপুর জোন ও প্রধান শাখার ব্যাবস্থাপকসহ অগ্রণী ব্যাংকের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছেন। মঙ্গলবার রাত সাড়ে ৮ টায় পিরোজপুর শহরের পুরাতন ঈদগাহ মাঠে মরহুমের জানাজা শেষে পৌর কবরস্থানে দাফন করা হয়।


প্রধানমন্ত্রী শেখ হাসিনা মৎস্য সেক্টরকে বৈপ্লবিক পরিবর্তনের জায়গায় নিয়ে এসেছেন : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, বঙ্গবন্ধু দূরদৃষ্টি দিয়ে বলেছিলেন দেশের দ্বিতীয় বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত হবে মৎস্য। দেশ পুনর্গঠনের সময়েই বঙ্গবন্ধু ভেবেছিলেন মাছ এবং প্রাণিসম্পদ আমাদের অমূল্য সম্পদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মৎস্য সেক্টরকে একটা বৈপ্লবিক পরিবর্তনের জায়গায় নিয়ে এসেছেন। সে পরিবর্তনের যোদ্ধা আপনারা যারা মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ে এবং মাঠ পর্যায়ে কর্মরত রয়েছেন। তাই আপনাদের কাছে প্রত্যাশা, আপনারা পবিত্রতার সাথে পেশাকে মনে-প্রাণে গ্রহণ করবেন। সততা, আন্তরিকতা ও একাগ্রতার সাথে দায়িত্ব পালন করবেন। আজ মঙ্গলবার রাজধানীর রমনাস্থ মৎস্য ভবনে মৎস্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে মৎস্য অধিদপ্তরের ৫মবিস্তারিত পড়ুন


পৌর কাউন্সিলর আব্দুল হাই’র মায়ের মৃত্যু

পিরোজপুর পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল হাই হাওলাদারের মাতা সুফিয়া বেগম (৮০) বার্ধক্যজনিত কারণে আজ মঙ্গলবার সকাল ৯টা ৪০ মিনিটে খামকাটা নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি …….. রাজিউন)। মৃতকালে তিনি ১ ছেলে, ৫ মেয়ে সন্তানসহ বহু আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার আছর বাদ খামকাটা কৃষ্ণনগর ঈদগাহ ময়দানে মরহুমার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।


পিরোজপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

‘কোভিড-১৯ সংকট : সাক্ষরতা শিক্ষায় পরিবর্তনশীল শিখন-শেখানো কৌশল এবং শিক্ষাবিদদের ভূমিকা’ এই প্রতিপাদ্য সামনে রেখে সারাদেশের ন্যায় পিরোজপুরে পালিত হয়েছে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। দিবসটি পালন উপলক্ষে মঙ্গলবার দুপুরে জেলা সার্কিট হাউজ মিলনায়তনে জেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো’র আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাহিদ ফারজানা ছিদ্দিকী’র  সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, প্রধান অতিথি জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, বিশেষ অতিথি পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট এম এ হাকিম হাওলাদার,  জেলা শিক্ষা কর্মকর্তা সুনীল চন্দ্র সেন, পিরোজপুর প্রেসক্লাবেরবিস্তারিত পড়ুন


কাপ্তাই হ্রদে মৎস্য আহরণে বিরত থাকা মৎস্যজীবীদের জন্য আরো ৪৩৯.১২ মেট্রিক টন ভিজিএফ চাল বরাদ্দ করেছে সরকার

মানবিক খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় চলতি ২০২০-২১ অর্থবছরে কাপ্তাই হ্রদে মৎস্য আহরণ বন্ধকালীন মৎস্যজীবীদের জন্য আরো ৪৩৯.১২ (চারশত ঊনচল্লিশ দশমিক এক দুই) মেট্রিক টন ভিজিএফ চাল বরাদ্দ করেছে সরকার। কাপ্তাই হ্রদের তীরবর্তী রাঙামাটি ও খাগড়াছড়ি পার্বত্য জেলার ১০টি উপজেলায় মৎস্য আহরণে বিরত থাকা ২১ হাজার ৯ শত ৫৬ টি জেলে পরিবারকে জুলাই ২০২০ মাসের জন্য ২০ কেজি হারে এ বরাদ্দ প্রদান করা হয়েছে। মঙ্গলবার রাঙামাটি ও খাগড়াছড়ি পার্বত্য জেলার জেলা প্রশাসকদের অনুকূলে এ সংক্রান্ত মঞ্জুরী আদেশ জারী করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। ভিজিএফ চাল ৩০ সেপ্টেম্বর ২০২০ তারিখের মধ্যে উত্তোলনবিস্তারিত পড়ুন


কাউখালীতে মুক্তিযোদ্ধা শাহ আলম রানাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

পিরোজপুরের কাউখালীর বেতকা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. শাহ আলম রানা (৬৭) গত সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে …. রাজেউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। মঙ্গলবার দুপুরে তার জানানজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় কাউখালীর সয়না রঘুনাথপুর ইউনিয়নের বেতকা গ্রামের পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়েছে। রাষ্ট্রীয় মর্যাদা প্রদান অনুষ্ঠানে রাষ্ট্রের পক্ষে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছা. খালেদা খাতুন রেখা।


সাংবাদিক সুজা উদ্দিন রুবেলকে হত্যা চেষ্টার প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন

সময় টিভির কক্সবাজারের ষ্টাফ রিপোর্টার সুজা উদ্দিন রুবেলকে হত্যা চেষ্টার প্রতিবাদ ও হামলাকারীদের সনাক্ত করে শাস্তির আওতায় আনার দাবীতে বাগেরহাটে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় বাগেরহাট শহীদ মিনার সড়কে বাগেরহাট প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে বাগেরহাটে কর্মরত গণমাধ্যমকর্মীরা অংশ নেন। মানববন্ধনে বক্তব্য দেন, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি এডভোকেট মোজাফফর হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল বাকি তালুকদার, সাবেক সভাপতি আহাদ উদ্দিন হায়দার, আহসানুল করিম, সময় টিভির বাগেরহাট প্রতিনিধি আলী আকবর টুটুল, আমাদের সময় পত্রিকার বাগেরহাট প্রতিনিধি নিয়ামুল হাদি রানা, দৈনিক স্পন্দনের নকিব সিরাজুল হক প্রমুখ। এসময় বাগেরহাট প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক আজমল হোসেন,বিস্তারিত পড়ুন


ঘোড়াঘাটের ইউএনওর ওপর হামলার প্রতিবাদে কাউখালীতে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানম ও তার পিতা মুক্তিযোদ্ধা ওমর আলী শেখের ওপর হামলার প্রতিবাদে এবং এই হামলায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পিরোজপুরের কাউখালীতে মানববন্ধন কর্মসূচি পারিত হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ চত্বরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল কাউখালী উপজেলা শাখার ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়। সকাল ১০টায় আয়োজিত মানববন্ধনে উপজেলার শতাধিক বয়োজ্যেষ্ঠ মুক্তিযোদ্ধা অংশ নেন। প্রায় ৩৫ মিনিট স্থায়ী ওই কর্মসূচিতে বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আলী হোসেন তালুকদার, মুক্তিযোদ্ধা এ.বি.এম শাহাজান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, উপজেলা ভাইস চেয়ারম্যানবিস্তারিত পড়ুন


পাইকগাছায় বিশ্ব স্বাক্ষরতা দিবস পালিত

পাইকগাছায় উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব স্বাক্ষরতা দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) লিপিকা ঢালী, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দিন ফিরোজ বুলু, সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আরাফাতুল আলম, কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবদীন, মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, প্রভাষক মঈনুল ইসলাম, প্রধান শিক্ষক অজিত কুমার সরকার প্রমুখ।


ইন্দুরকানীতে গাঁজাসহ দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার   

পিরোজপুরের ইন্দুরকানীতে গাঁজাসহ দুই ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ইন্দুরকানী থানা পুলিশ উপজেলার ইউআরসি ভবনের সামনে থেকে তাদেরকে গাঁজা বিক্রি অবস্থায় গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন- ইন্দুরকানী সরকারী কলেজ ছাত্রলীগের বিলুপ্ত কমিটির যুগ্ন আহবায়ক মো. মিজানুর রহমান ও থানা ছাত্রলীগ নেতা মো. আরিফুল ইসলাম। বর্তমানে কলেজ ছাত্রলীগের কোন কমিটি নেই। ইন্দুরকানী থানার ওসি মো. হুমায়ুন কবীর জানান, গাঁজা বিক্রির সময় গাজাসহ দুই যুবককে গ্রেফতার করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে।


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial