ইন্দুরকানীতে গাঁজাসহ দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার
পিরোজপুরের ইন্দুরকানীতে গাঁজাসহ দুই ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ইন্দুরকানী থানা পুলিশ উপজেলার ইউআরসি ভবনের সামনে থেকে তাদেরকে গাঁজা বিক্রি অবস্থায় গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন- ইন্দুরকানী সরকারী কলেজ ছাত্রলীগের বিলুপ্ত কমিটির যুগ্ন আহবায়ক মো. মিজানুর রহমান ও থানা ছাত্রলীগ নেতা মো. আরিফুল ইসলাম। বর্তমানে কলেজ ছাত্রলীগের কোন কমিটি নেই।
ইন্দুরকানী থানার ওসি মো. হুমায়ুন কবীর জানান, গাঁজা বিক্রির সময় গাজাসহ দুই যুবককে গ্রেফতার করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে।
Please follow and like us:
« কাউখালীতে জমে উঠেছে আমন চারার ভাসমান বাজার (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পাইকগাছায় বিশ্ব স্বাক্ষরতা দিবস পালিত »
