পাইকগাছায় ৬ জুয়াড়ি আটক
পাইকগাছা থানা পুলিশ ৬ জুয়াড়ীকে আটক করেছে। শুক্রবার রাত ৯টায় উপজেলার হরিঢালী ইউনিয়নের সোনাতনকাটি গ্রামের আব্দুর সাত্তারের দোকানের বারান্দার থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো, সোনাতনকাটির আকবার মোড়ল (৬০), একরাম হোসেন (৫০), ইমরান পারভেজ (৩২), সোহেল (৩৫), মীর শরিফুল ইসলাম (৪০) ও মীর বাবু (৪৩)। আটককৃতদের বিরুদ্ধে জুয়া আইনে নিয়মিত মামলা হয়েছে বলে ওসি এজাজ শফী জানান।
Please follow and like us:
« পিরোজপুরে করোনা রোগীর সংখ্যা হাজার ছাড়ালো (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) কাউখালী ইউএনও’র বাসভবনে আনসার মোতায়েন »
