প্রধান সূচি

পাইকগাছায় কসাইকে হাতুড়ি পেটা করলেন বিএনপি নেতা দুই ভাই

পাইকগাছার সোলাদানায় ইউপির বেতবুনিয়ায় ১০ কেজি গরুর মাংস চাঁদা না দেয়ায় আ. রাজ্জাক নামে এক কসাইকে হাতুড়ি পেটা করার অভিযোগ উঠেছে দুই বিএনপি নেতার বিরুদ্ধে। আর এ দুই নেতাই আবার আপন ভাই। আব্দুল মজিদ গোলদার উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক এবং জাহাঙ্গীর গোলদার জেলা বিএনপির সদস্য।

অভিযোগে জানা যায়, কসাই রাজ্জাক মল্লিক বেতবুনিয়া ফেরিঘাট বাজারে সোমবার সকাল ১০টায় গরু জবাই দিয়ে মাংস বিক্রি করার সময় বিএনপি নেতা আ. মজিদ গোলদার এসে ১০ কেজি মাংস চায়। কসাই দিতে না চাইলে বিএনপি নেতা জাহাঙ্গীর গোলদার, লাভলু গোলদার, সুপিয়ান গোলদার, নয়ন গোলদার, জসিম গোলদার মাংস নিয়ে যেতে চাইলে কসাই বাঁধা দিলে তাকে বেধড়ক হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করে। এলাকাবাসী এসে কসাই রাজ্জাককে উদ্ধার করে পাইকগাছা হাসপাতালে ভর্তি করে। সে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছে।

হাতুড়ি পেটার ঘটনায় বিএনপি নেতা জাহাঙ্গীর গোলদার বলেন, মাংস চাঁদার বিষয়টি মিথ্যা। পূর্ব শত্রুতার জের ধরে আমাদের হেয় করতে তারা আমাদের উপর হামলা করেছে।

কসাই রাজ্জাকের স্বজনরা জানান, উক্ত দুই বিএনপি নেতা এলাকায় দীর্ঘদিন ধরে ত্রাসের রাজত্ব করছে। তাদের বিরুদ্ধে কেউ কথা বলতে সাহস পায়না। তাদের দু’ভাইয়ের নামে থানায় বিভিন্ন মামলা রয়েছে। মারপিটের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial