প্রধান সূচি

পিরোজপুরে বিএনপির ত্রাণ সামগ্রী বিতরণ

পিরোজপুরে অতির্বষণ ও করোনায় কর্মহীন হয়ে পড়া মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে জেলা বিএনপি। সোমবার সকাল ১১ টায় ২য় পর্যায়ে তারেক রহমানের নির্দেশে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ হিসেবে প্রতিজনকে ৬ কেজি চাল, আধা কেজি ডাল ও তেল ও একটি মাস্ক দেয়া হয়।

ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন।

এসময় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুস সালাম বাতেন, যুগ্ন সাধারণ সম্পাদক শেখ শহিদুল্লাহ শহিদ, মির্জা জহিরুল হক, শিল্প বিষয়ক সম্পাদক নাদের খান রাজু, জাসাসের সভাপতি জাহিদ হাসান। এ দিন ৩ শতাধিক ব্যক্তিকে ত্রাণ সামগ্রী দেয়া হল।

এ সময় আলমগীর হোসেন বলেন, পিরোজপুর জেলায় করোনাকালীন সময়ে সকল নেতা-কর্মী প্রায় ১০ হাজার মানুষকে ত্রাণ বিতরণের আওতায় নিয়ে এসেছে। বিভিন্ন জায়গায় ত্রাণ তৎপতা চলবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial