Monday, August 31st, 2020
পিরোজপুরে জমি নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষ ॥ পৌর কাউন্সিলরের বিরুদ্ধে মামলা দায়ের
পিরোজপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ কয়েকজনকে পিটিয়ে আহত করার অভিযোগে পৌর কাউন্সিলর আব্দুল হাই হাওলাদারের বিরুদ্ধে মামলা হয়েছে। রবিবার রাতে আহত বৃদ্ধার ছেলের স্ত্রী ইতি ইসলাম বাদী হয়ে পিরোজপুর সদর থানায় এ মামলা দায়ের করেছেন। মামলায় পৌর কাউন্সিলর আব্দুল হাইকে ১নং আসামী করে নামীয় ১৭জনসহ অজ্ঞাত আরও ১৫ জনকে আসামী করা হয়েছে। মামলার প্রধান আসামী আব্দুল হাই পিরোজপুর পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর। মামলার এজাহার সূত্রে জানা গেছে, পিরোজপুর পৌর এলাকার বাইপাস সড়কের সার্জিকেয়ার ক্লিনিকের সামনের একটি জমি নিয়ে জনৈক সেকান্দার আলীবিস্তারিত পড়ুন
কাউখালীতে সহকারী কমিশনার (ভূমি) এর বিদায় সংবর্ধনা
পিরোজপুরের কাউখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রফিকুল হক এর বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা অফিসার্স ক্লাবের উদ্যোগে সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোছা. খালেদা খাতুন রেখার সভাপতিত্বে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, বিদায়ী সহকারী কমিশনার (ভূমি) রফিকুল হক, কাউখালী থানার ওসি (তদন্ত) রেজাউল করিম রাজিব, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলী আজিম শরীফ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হাবিবুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জি. এম. সাইফুল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. জুলহাস খান প্রমুখ। অনুষ্ঠানে বিদায়ীবিস্তারিত পড়ুন
সুন্দরবনের পর্যটন শিল্প খুলে দেয়ার দাবীতে ব্যবসায়ী-কর্মচারীদের মানববন্ধন
দর্শনার্থীদের আগমন ও ভ্রমণের জন্য সুন্দরবনের পর্যটন শিল্প খুলে দেয়ার দাবীতে মোংলায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে সুন্দরবন পর্যটন ব্যবসায়ী-কর্মচারীরা। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে পৌর শহরের মামার ঘাট সংলগ্ন মোংলা নদীর পাড়ে অনুষ্ঠিত এ মানববন্ধন কর্মসূচিতে সুন্দরবনের পর্যটন শিল্পের সাথে জড়িত কয়েক’শ নৌযান মালিক ও কর্মচারীরা অংশ নেন। মানবনবন্ধনে বক্তারা করোনা বিধি নিষেধ এবং পরিবেশের সুরক্ষা নিয়মকানুন মেনেই পর্যটন ব্যবসা পরিচালনার করার প্রতিশ্রুতিও দেন। করোনা প্রাদুর্ভাবের কারণে মার্চ মাস থেকে সুন্দরবনে পর্যটক ও নৌযান চলাচল বন্ধ করে দেয় বন বিভাগ। এর ফলে দীর্ঘ ৬ মাস ধরে এ পর্যটন শিল্পের সাথেবিস্তারিত পড়ুন
পাইকগাছায় কসাইকে হাতুড়ি পেটা করলেন বিএনপি নেতা দুই ভাই
পাইকগাছার সোলাদানায় ইউপির বেতবুনিয়ায় ১০ কেজি গরুর মাংস চাঁদা না দেয়ায় আ. রাজ্জাক নামে এক কসাইকে হাতুড়ি পেটা করার অভিযোগ উঠেছে দুই বিএনপি নেতার বিরুদ্ধে। আর এ দুই নেতাই আবার আপন ভাই। আব্দুল মজিদ গোলদার উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক এবং জাহাঙ্গীর গোলদার জেলা বিএনপির সদস্য। অভিযোগে জানা যায়, কসাই রাজ্জাক মল্লিক বেতবুনিয়া ফেরিঘাট বাজারে সোমবার সকাল ১০টায় গরু জবাই দিয়ে মাংস বিক্রি করার সময় বিএনপি নেতা আ. মজিদ গোলদার এসে ১০ কেজি মাংস চায়। কসাই দিতে না চাইলে বিএনপি নেতা জাহাঙ্গীর গোলদার, লাভলু গোলদার, সুপিয়ান গোলদার, নয়ন গোলদার, জসিম গোলদারবিস্তারিত পড়ুন
পিরোজপুরে বিএনপির ত্রাণ সামগ্রী বিতরণ
পিরোজপুরে অতির্বষণ ও করোনায় কর্মহীন হয়ে পড়া মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে জেলা বিএনপি। সোমবার সকাল ১১ টায় ২য় পর্যায়ে তারেক রহমানের নির্দেশে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ হিসেবে প্রতিজনকে ৬ কেজি চাল, আধা কেজি ডাল ও তেল ও একটি মাস্ক দেয়া হয়। ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন। এসময় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুস সালাম বাতেন, যুগ্ন সাধারণ সম্পাদক শেখ শহিদুল্লাহ শহিদ, মির্জা জহিরুল হক, শিল্প বিষয়ক সম্পাদক নাদের খান রাজু,বিস্তারিত পড়ুন
সুন্দরবনের পর্যটন শিল্প খুলে দেয়ার দাবীতে ব্যবসায়ী-কর্মচারীদের মানববন্ধন
দর্শনার্থীদের আগমন ও ভ্রমণের জন্য সুন্দরবনের পর্যটন শিল্প খুলে দেয়ার দাবীতে মোংলায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে সুন্দরবন পর্যটন ব্যবসায়ী-কর্মচারীরা। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে পৌর শহরের মামার ঘাট সংলগ্ন মোংলা নদীর পাড়ে অনুষ্ঠিত এ মানববন্ধন কর্মসূচিতে সুন্দরবনের পর্যটন শিল্পের সাথে জড়িত কয়েক’শ নৌযান মালিক ও কর্মচারীরা অংশ নেন। মানবনবন্ধনে বক্তারা করোনা বিধি নিষেধ এবং পরিবেশের সুরক্ষা নিয়মকানুন মেনেই পর্যটন ব্যবসা পরিচালনার করার প্রতিশ্রুতিও দেন। করোনা প্রাদুর্ভাবের কারণে মার্চ মাস থেকে সুন্দরবনে পর্যটক ও নৌযান চলাচল বন্ধ করে দেয় বন বিভাগ। এর ফলে দীর্ঘ ৬ মাস ধরে এ পর্যটন শিল্পের সাথেবিস্তারিত পড়ুন
পাইকগাছার নতুন বাজারে ইসলামী ব্যাংক এজেন্ট শাখার উদ্বোধন
পাইকগাছা উপজেলার নতুন বাজারে সব ধরনের লেনদেন সুযোগ সুবিধা ও উন্নত গ্রাহক সেবার প্রতিশ্রুতি নিয়ে ইসলামী ব্যাংক লিমিটেডের এজেন্ট ব্যাংকিং শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে উপজেলার গদাইপুর ইউনিয়নের নতুন বাজার নতুন এজেন্ট ব্যাংকিং শাখা প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে উদ্বোধন করেন পাইকগাছা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ইসলামী ব্যাংকের শাখা ব্যবস্থাপক মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম। ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং শাখার এজেন্ট এক্সিকিউটিভ ও সায়াদ এন্টারপ্রাইজ এর প্রোপাইটার মো. খালিদ হোসেনসহ ব্যাংকিং শাখার কর্মকর্তা-কর্মচারী, গ্রাহকবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
