প্রধান সূচি

বাগেরহাটের মোড়েলগঞ্জে ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত

বাগেরহাটের মোড়েলগঞ্জে অজ্ঞাত সন্ত্রাসীদের ছুরিকাঘাতে মফিজুল সরদার (৫২) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। ঘটনাটি বুধবার রাতে উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের কিচমত গড়ঘাটা গ্রামে ঘটেছে। পুলিশ আসামী আটকে ওই এলাকায় অভিযান শুরু করেছে। বৃহষ্পতিবার লাশের ময়না তদন্ত বাগেরহাট সদর হাসপাতালে সম্পন্ন হয়েছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম আজিজুল ইসলাম স্থানীয় ইউপি সদস্য আব্দুল আজিজ হাওলাদার ও নিহত মফিজুলের ভাই তাইজুল সরদার বরাত দিয়ে ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনার সময়ে মফিজুল সরদার নামাজ পড়ার উদ্দেশ্যে বাড়ী থেকে মসজিদে রওনা হয়। মসজিদের নিকট আগে থেকে লুকিয়ে থাকা সন্ত্রাসীরা মফিজুলকে পিছন দিক থেকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তাৎক্ষনিক মফিজ চিৎকার করে দৌঁড়ে গিয়ে মসজিদের মেঝেতে ঢলে পড়ে ঘটনাস্থলেই মারা যান।  নিহত মফিজুল ২ কন্যার জনক ও স্থানীয় ভাবে সুপারীর ব্যবসায়ী হিসেবে পরিচিত।

তিনি এ ব্যাপারে আরো বলেন, ব্যবসায়ীক শত্রুতার কারনে মফিজকে হত্যা করা হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial