প্রধান সূচি

 পিরোজপুরে করোনা রোগী ৭৯৯ : মাস্ক না পরায় জরিমানা আদায়

পিরোজপুর জেলায় নতুন করে আরও ১৮ জন করোনা পজেটিভ রোগী সনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা রোগীর সংখ্যা হলো ৭৯৯।

এদিকে, পিরোজপুরে মাস্ক না পরাসহ স্বাস্থ্যবিধি মেনে না চলায় ভ্রাম্যমান আদালত ৮ হাজার টাকা জরিমানা আদায় এবং ২২টি মামলা করেছে।

পিরোজপুর জেলা শহরে আজ মঙ্গলবার দিনব্যাপী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে দুটি ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

করোনা পরিস্থিতিতে মাস্ক পরা নিশ্চিত করতে জেলার সর্বত্র ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে বলে জানা গেছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial