আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে পৈত্রিক সম্পত্তি দখলের অভিযোগ
বাগেরহাটে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সন্ত্রাসী বাহিনী দিয়ে পৈত্রিক সম্পত্তি দখলের অভিযোগ পাওয়া গেছে। সম্পত্তি রক্ষায় বাঁধা দেওয়ায় সন্ত্রাসীদের হামলায় গুরুত্বর আহত হয়েছেন বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার ডুমুরিয়া গ্রামের মৃত শশধর বিশ্বাসের ছেলে বিরেন বিশ্বাস ও তার স্ত্রী মিরা বিশ্বাস। আহতরা চিতলমারী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
হামলার শিকার বিরেন বিশ্বাসের ভাই বিষ্ণুপদ বিশ্বাস অভিযোগে জানান, আমাদের পৈত্রিক সম্পত্তি যাহার সি.এস নং-১৩,এস এ খতিয়ান-২৪৮,দাগ নং-৩৮৩। ৩১ শতক জায়গার মধ্যে .০৭ একর সম্পত্তি নিয়ে বর্তমানে দেওয়ানী ৪৪/২০২০ নং মামলা চলে। গত রবিবার বিকেলে ডুমুরিয়া গ্রামের নির্মল বিশ্বাসের ছেলে লিটন বিশ্বাস, কালিপদ বিশ্বাসের ছেলে মিলন বিশ্বাস, রাজেন্দ্রনাথ বিশ্বাসের ছেলে নির্মল বিশ্বাস ও নির্মল বিশ্বাসের স্ত্রী দিপালী বিশ্বাসসহ অপরিচিত কিছু সন্ত্রাসী দিয়ে আমাদের জমি গড়া (বেড়া) দিয়ে ঘিরে রাখে। এ বিষয়ে অভিযোগ দায়ের করলে আসমীরা আমাদের উপর আরো ক্ষিপ্ত হয় ও ভয়-ভীতি দেখায়। মঙ্গলবার সকালে আসামীরা আমার জমিতে মাছ ছাড়তে আসলে আমার ভাই বিরেন বিশ্বাস বাঁধা দেয়। এসময় স্থানীয় লিটন বিশ্বাস, মিলন বিশ্বাস, নির্মল বিশ্বাস ও দিপালী বিশ্বাস আমার ভাই বিরেন বিশ্বাস ও তার স্ত্রী মিরা বিশ্বাসকে দা দিয়ে কুপিয়ে ও বাঁশের লাঠি দিয়ে আঘাত করে গুরুত্ব জখম করে। তারা এখন চিতলমারী সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে।
এলাকার একাধিক লোক অভিযোগ করে বলেন, দিপালী বিশ্বাসের অনৈতিক সম্পর্কের কারণে অনেক পরিবার ভেঙ্গে গেছে। যারা এর প্রতিবাদ করতে যায় তারাই এই মহিলা ও তার লোকজনের হয়রানির শিকার হয়।
এ বিষয়ে পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি। চিতলমারি থানা বিষয়টি তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহন করবে বলে তিনি জানান।
