প্রধান সূচি

Wednesday, August 12th, 2020

 

পিরোজপুর থেকে অগ্রণী ব্যাংকের আঞ্চলিক অফিস বরিশালের সাথে অন্তভুক্ত করা নিয়ে বিরূপ প্রতিক্রিয়া

অগ্রণী ব্যাংকের পিরোজপুরের আঞ্চলিক অফিস বরিশালের সাথে অন্তভুক্ত করার পায়তারা চলছে। ৩৫ বছর আগে স্থাপিত এ আঞ্চলিক অফিসটি অন্যত্র সড়িয়ে নিলে ব্যাংকটির পিরোজপুর অঞ্চলের শাখা সমূহ থেকে ঋণ প্রস্তাব মঞ্জুরীকরণসহ নানা প্রয়োজনীয় কার্যক্রম যেমন মারাত্মকভাবে বিঘ্নিত হবে তেমনি ঋণ গ্রহীতা তথা গ্রাহকরা ভাল সেবা থেকে বঞ্চিত হবেন। পিরোজপুরের আঞ্চলিক অফিস বিলুপ্ত করে বরিশালের সাথে অন্তভুক্ত করার খবরে ব্যাংকের পিরোজপুর অঞ্চলের বিভিন্ন শাখায় কর্মরত স্টাফ ও গ্রাহকদের মধ্যে এ খবরে মারাত্মক উদ্বেগের সৃষ্টি হয়েছে। পিরোজপুর আঞ্চলিক অফিস প্রধানের সাথে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের সাম্প্রতিক এক ভিডিও কনফারেন্সে পিরোজপুর অঞ্চলকে বিলুপ্ত করার আলাপবিস্তারিত পড়ুন


৫ বছরেও বাস্তবায়ন হয়নি প্রধানমন্ত্রীর দপ্তরের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পূর্নবাসন নির্দেশনা

মোংলা বন্দরে প্রশাসনের ভেঙ্গে দেয়া দেড় শতাধিক প্লট মালিক ও ব্যবসায়ী অনিশ্চয়তায়

বিগত তত্বাবধায়ক সরকার ও জরুরী অবস্থার মধ্যে মোংলার পুরাতন বন্দর এলাকায় (শহর) সরকারী খাস জমি (চর ল্যান্ড) মনে করে বন্দর কর্তৃপক্ষের ইজারাদার দেয়া দেড় শতাধিক প্লট উপজেলা প্রশাসন ভেঙ্গে গুড়িয়ে দেয়াসহ উচ্ছেদ করে। পরবর্তিতে সংশ্লিষ্টদের নিয়ে সরেজমিন পরিমাপে উচ্ছেদ করা ওই প্লটের জায়গা বন্দরের নিজস্ব অধীগ্রহণকৃত জমির মধ্যে রয়েছে বলে প্রমাণিত হয়। এরপর বন্দর কর্তৃপক্ষ থেকে উচ্ছেদকৃত জায়গা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে পুনর্বাসনের সরকারী নির্দেশনা দেয়া হলেও আজ পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি। এ নিয়ে প্লট মালিক ও ব্যবসায়ীরা এখনও অনিশ্চয়তার বেড়াজালে আটকা পড়েছেন। দীর্ঘ প্রায় এক যুগ পার হলেও ব্যবসায়ীরা এখনওবিস্তারিত পড়ুন


বাগেরহাটে জেলেদের অন্যায়ভাবে আটকের অভিযোগে সংবাদ সম্মেলন

রাজনৈতিক প্রতিহিংসার জেরে প্রতিপক্ষ ও বন বিভাগের কর্মকর্তাদের যোগসাযোগে সুন্দরবনে মাছ আহরণে নিয়োজিত থাকা ৯ জেলের নামে হয়রানিমূলক মামলা দায়ের পূর্বক জেল হাজতে প্রেরণের অভিযোগ উঠেছে। বৈধ অনুমতি নিয়ে সুন্দরবনের অভ্যন্তরে প্রবেশকৃত জেলেদের কাছ থেকে প্রতি গোনে জাল ফেলার জন্য ২ হাজার ৫শ’ টাকা ঘুষ গ্রহণ করেন পূর্ব সুন্দরবন বন বিভাগের শরণখোলা রেঞ্জের কটকা অভয়ারন্য কেন্দ্রের ওসি আবুল কালাম সরকার। এছাড়াও নানাভাবে জেলেদের হয়রানির অভিযোগ রয়েছে এই কর্মকর্তার বিরুদ্ধে। বুধবার দুপুরে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন শরণখোলা উপজেলা পরিষদের ভাইস চেয়াম্যান মো. হাসানুজ্জামান পারভেজ। এসময় শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়ন মুক্তিযোদ্ধাবিস্তারিত পড়ুন


যেকোন মূল্যে সাম্প্রদায়িক শক্তিকে প্রতিহত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ. ম. রেজাউল করিম বলেছেন বাংলাদেশ একটি অসাম্প্রদয়িক রাষ্ট্র। ১৯৭১ সালে হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সকল ধর্মের মানুষ একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে মহান মুক্তিযুদ্ধে আত্মদানের মধ্য দিয়ে দেশ স্বাধীন করেছেন। ১৯৭৫ সালের ১৫ আগস্টে স্বাধীন বাংলাদেশের স্থপতি, বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নৃশংসভাবে হত্যার মধ্য দিয়ে দেশকে আবার সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করা হয়েছিলো। ১৯৯৬ সালে রাষ্ট্র ক্ষমতায় এসে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা নতুন করে মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ বিনির্মাণের কাজ শুরু করেন। এ দেশকে আর কেউ কোনদিন সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিনত করতে না পারে তাই যেকোন মূল্যে সাম্প্রদায়িকবিস্তারিত পড়ুন


স্বরূপকাঠীতে ৯ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

দোকানে পণ্যের মোড়কে সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য না থাকা, মূল্য তালিকা প্রদর্শন না করা এবং মেয়াদউত্তীর্ন ওষুধ বিক্রির অপরাধে নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় ৯ ব্যবসা প্রতিষ্ঠানকে ২৮ হাজার টাকা জরিমানা করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারি পরিচালক সুমি রানী মিত্র ও পিরোজপুরের সহকারি পরিচালক মো. শাহ শোয়াইব মিয়া ওই অভিযান পরিচালনা করেন। অভিযানে উপজেলা সেনিটারী ইন্সেপক্টর গাজী মো. হারুন অর রশিদ উপস্থিত ছিলেন। বরিশাল ১০ এপিবিএন এর সহায়তায় পৌর শহরের জগন্নাথকাঠি বন্দরে ওই আভিযানে সুবর্না ষ্টোর, স্বজন এন্টারপ্রাইজ, মাহবুব স্টোর, মোজাম্মেদ স্টোর,বিস্তারিত পড়ুন


আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে পৈত্রিক সম্পত্তি দখলের অভিযোগ

বাগেরহাটে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সন্ত্রাসী বাহিনী দিয়ে পৈত্রিক সম্পত্তি দখলের অভিযোগ পাওয়া গেছে। সম্পত্তি রক্ষায় বাঁধা দেওয়ায় সন্ত্রাসীদের হামলায় গুরুত্বর আহত হয়েছেন বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার ডুমুরিয়া গ্রামের মৃত শশধর বিশ্বাসের ছেলে বিরেন বিশ্বাস ও তার স্ত্রী মিরা বিশ্বাস। আহতরা চিতলমারী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হামলার শিকার বিরেন বিশ্বাসের ভাই বিষ্ণুপদ বিশ্বাস অভিযোগে জানান, আমাদের পৈত্রিক সম্পত্তি যাহার সি.এস নং-১৩,এস এ খতিয়ান-২৪৮,দাগ নং-৩৮৩। ৩১ শতক জায়গার মধ্যে .০৭ একর সম্পত্তি নিয়ে বর্তমানে দেওয়ানী ৪৪/২০২০ নং মামলা চলে। গত রবিবার বিকেলে ডুমুরিয়া গ্রামের নির্মল বিশ্বাসের ছেলে লিটন বিশ্বাস, কালিপদ বিশ্বাসেরবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial