প্রধান সূচি

পিরোজপুরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দুই ভূয়া কর্মকর্তা গ্রেফতার

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পরিচয়দানকারী ভূয়া দুই কর্মকর্তাকে পুলিশ গ্রেফতার করেছে। পিরোজপুর সদর উপজেলার কলাখালী ইউনিয়নের দাউদপুর বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হল- গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার নলভাঙ্গা গ্রামের শহিদুল ইসলামের ছেলে হাসানুর রহমান রেজা ওরফে মেহেদী (২৩) এবং একই গ্রামের রহমত আলীর ছেলে রুস্তুম আলী (৩১)। এ ঘটনায় শুক্রবার রাতে সদর উপজেলার দূর্গাপুর গ্রামের মুক্তিযোদ্ধা মৃত আফসার আলী শেখের স্ত্রী রিজিয়া বেগম বাদী হয়ে আটকদের বিরুদ্ধে পিরোজপুর সদর থানায় মামলা দায়ের করেছেন।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইমলাম বাদল জানান, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পরিচয়দানকারী মেহেদী এবং রুস্তুম সদর উপজেলার দূর্গাপুর ইউনিয়নের মুক্তিযোদ্ধা মৃত আফসার আলী শেখের স্ত্রী রিজিয়া বেগমকে শুক্রবার দুপুরের দিকে মোবাইলে ফোনে জানাতে চান তিনি মুক্তিযোদ্ধা ভাতা পান কিনা। রিজিয়া বেগম ভাতা পান বলে প্রতারকদের জানানোর পর তাকে ভাতা প্রাপ্তির কার্ড নিয়ে পাশর্^বর্তী দাউদপুর বাজারে তাদের সাথে দেখা করতে বলে। এরপর সন্ধ্যায় রিজিয়া বেগম দাউদপুর বাজারে গিয়ে তাদের পরিচয় জানতে চাইলে তারা নিজেদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তা হিসেবে পরিচয় দেন। তখন সেখানে উপস্থিত জনতা তাদের পরিচয়পত্র দেখতে চাইলে তারা কৌশলে সটকে পড়ার চেষ্টা করলে স্থানীয়রা তাদের আটক করে পিরোজপুর সদর থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে এই দুই ভূয়া কর্মকর্তাকে আটক করে থানায় নিয়ে আসে।
এই প্রতারকচক্রের সাথে আরো কারা জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান সদর থানার ওসি নূরুল ইসলাম বাদল।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial