প্রধান সূচি

কাউখালীতে জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

পিরোজপুরের কাউখালী উপজেলায় বৃহস্পতিবার জোয়ারের পানি বৃদ্ধির কারণে নদী তীরবর্তী ৫টি ইউনিয়নের অন্তত ২০ গ্রামের নিম্নঞ্চল প্লাবিত হয়েছে। হাজারো মানুষ পানি বন্দি হয়ে পড়েছে। পিরোজপুর-কাউখালী-স্বরূপকাঠী সড়কের বিভিন্ন স্থানে পানিতে তলিয়ে গেছে।
গত দু’দিন জোয়ার ও অতিবর্ষনে নদীর পানি স্বাভাবিকের চেয়ে ২ থেকে ৩ ফুট ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় তলিয়ে গেছে ফসলের ক্ষেত, বসত ঘর, রাস্তা-ঘাটসহ বিভিন্ন স্থাপনা।
নদী-তীরবর্তী আমরাজুড়ি, কুমিয়ান, পাঙ্গাশিয়া, জোলাগাতি, সুবিদপুর, সোনাকুর, আশোয়া, জব্দকাঠী, শির্ষা, কচুয়াকাঠী, বাশুরী, রঘুনাথপুর, বেকুটিয়া, ধাবরী, গর্ন্ধব, জয়কুল, বিড়ালজুড়ি, ডুমজুড়ি, আসপর্দী, কচুয়াকাঠী, গুচ্ছগ্রামসহ উপজেলার বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। কাউখালীর বেকুটিয়া, আমরাজুড়ি ফেরি ঘাটের গ্যাংওয়ে পানিতে তলিয়ে যাওয়ায় যাত্রীরা দূর্ভোগের শিকার হয়।
দু’দিনের অব্যাহত জোয়ারের পানি এবং অবিরাম বৃষ্টিতে সৃষ্ট হওয়া জলাবদ্ধতার কারণে আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার হাজার হাজার মৎস্য চাষী।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial