প্রধান সূচি

Thursday, August 6th, 2020

 

কাউখালীতে জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

পিরোজপুরের কাউখালী উপজেলায় বৃহস্পতিবার জোয়ারের পানি বৃদ্ধির কারণে নদী তীরবর্তী ৫টি ইউনিয়নের অন্তত ২০ গ্রামের নিম্নঞ্চল প্লাবিত হয়েছে। হাজারো মানুষ পানি বন্দি হয়ে পড়েছে। পিরোজপুর-কাউখালী-স্বরূপকাঠী সড়কের বিভিন্ন স্থানে পানিতে তলিয়ে গেছে। গত দু’দিন জোয়ার ও অতিবর্ষনে নদীর পানি স্বাভাবিকের চেয়ে ২ থেকে ৩ ফুট ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় তলিয়ে গেছে ফসলের ক্ষেত, বসত ঘর, রাস্তা-ঘাটসহ বিভিন্ন স্থাপনা। নদী-তীরবর্তী আমরাজুড়ি, কুমিয়ান, পাঙ্গাশিয়া, জোলাগাতি, সুবিদপুর, সোনাকুর, আশোয়া, জব্দকাঠী, শির্ষা, কচুয়াকাঠী, বাশুরী, রঘুনাথপুর, বেকুটিয়া, ধাবরী, গর্ন্ধব, জয়কুল, বিড়ালজুড়ি, ডুমজুড়ি, আসপর্দী, কচুয়াকাঠী, গুচ্ছগ্রামসহ উপজেলার বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। কাউখালীর বেকুটিয়া, আমরাজুড়ি ফেরি ঘাটেরবিস্তারিত পড়ুন


স্বরূপকাঠীতে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল এসএসসি পাশ এক ছাত্রী

জেলার নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় ইউএনও’র হস্থক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল সদ্য এসএসসি পাশ করা এক স্কুল ছাত্রী। ১৫ বছর বয়সী ওই ছাত্রীকে বিয়ে করতে আসা ৩৮ বছর বয়সী বর শাহ্ জামালকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ইউএনও মো. মোশারফ হোসেন আদালত পরিচালনা করেন। বুধবার সন্ধ্যায় উপজেলার পূর্ব অলঙ্কারকাঠি গ্রামে এ ঘটনা ঘটে। একই সঙ্গে বাল্যবিয়ের আয়োজন করায় কনের বাবাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। স্কুল ছাত্রীকে বিয়ে করতে আসা বর শাহ জামাল উপজেলার সোহাগদল গ্রামের নুরমোহাম্মদ সরদারের ছেলে। জানা গেছে, পূর্ব অলঙ্কারকাঠি গ্রামে ওইবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial