প্রধান সূচি

স্বরূপকাঠীতে পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার উপজেলার কামারকাঠি গ্রামের ৩নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

শিশু দুটির একজনের নাম মো. সাইমুন (৫)। সে গ্রামের দেলোয়ার  মিয়ার ছেলে এবং মুন্নি একই গ্রামের রুহুল আমীন এর মেয়ে।

ওই গ্রামের দফাদার ফজলু মিয়া জানান, শিশু মুন্নি ও সাইমুন একই ওয়ার্ডের কাছাকাছি বাড়ী। দুপুরে খেলার ছলে বাড়ীর সামনে খালের মধ্য পানিতে পড়ে মারা গেছে।

প্রতিবেশি মো. জিয়া আহম্মেদ জানান, শনিবার দুপুরের দিকে শিশু মুন্নির পিতা রুহুল আমীন ও তিনি(জিয়া) বাড়ীর সামনে দোকানে বসা ছিলেন। পরে রুহুল আমীন বাড়ী গিয়ে মেয়েকে দেখতে না পেয়ে খোঁজাখুজি করেন। এসময় অপর একটি শিশু জানায় মুন্নি ও সাইমুনকে সে কামারকাঠি গার্লস স্কুলের খালে দেখেছে। খবর শুনে স্থানীয় সবাই মিলে ওই খালে তল্লাসি চালালে অজ্ঞান অবস্থায় খালের মধ্য শিশু দু’টিকে পাওয়া যায়। তাদের উদ্ধার করে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তাদের পরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের কর্তব্যরত ডাক্তার ইমরান হোসেন মনজু জানান, তাদেরকে হাসপাতালে মৃত নিয়ে আসা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial