সাবেক এমপি অধ্যক্ষ শাহ আলম করোনায় আক্রান্ত
পিরোজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক জেলা পরিষদ প্রশাসক, শহীদ স্মৃতি কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মো. শাহ আলম করোনায় আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন রয়েছেন।
পারিবারিক সুত্রে জানা গেছে, ঈদের দিন শারীরিক অসুস্থতাবোধ করে তিনি ঢাকায় আসেন। ঢাকায় এসে তিনি করোনা পরীক্ষার জন্য নমুনা দিলে তার শরীরে কোভিড ১৯ শনাক্ত হয়।
তার আশুরোগ মুক্তি কামনায় দক্ষিন সোহাগদলের বড়বাড়ি জামে মসজিদে সোমবার আছরবাদ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া অনুঠানে মুসল্লী, সোহাগদল গণমান মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, শিক্ষক কর্মচারীসহ সমাজের বিশিষ্ট ব্যক্তি শরীক হন।
Please follow and like us:
« ফকিরহাটে বজ্রপাতে নিহত-১ (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর »
