প্রধান সূচি

Tuesday, August 4th, 2020

 

বঙ্গোপসাগরে লঘুচাপ ॥ মোংলা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপের কারণে মোংলা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে আবহাওয়া অধিদপ্তর। লঘুচাপের প্রভাবে মঙ্গলবার ভোর থেকে বাগেরহাট-মোংলাসহ উপকূলীয় এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত হচ্ছে। দুই দিনের অসহ্য গরমের পরে হঠাৎ বৃষ্টিতে মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। বজ্রপাতের ফলে আতঙ্কে রয়েছে স্থানীয়রা। তবে মোংলা বন্দরের সকল কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন বন্দর কর্তৃপক্ষের হারবার মাষ্টার কমান্ডার শেখ ফকর উদ্দিন। মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাষ্টার কমান্ডার শেখ ফকর উদ্দিন বলেন, ৩ নম্বর সতর্ক সংকেতে বন্দরের কার্যক্রমে তেমন কোন প্রভাব পড়ে না। বন্দরের সকল কার্যক্রম স্বাভাবিকবিস্তারিত পড়ুন


দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর

করোনা দুর্যোগকালীন মৎস্য ও প্রাণিসম্পদ খাতে যাতে কোন ধরনের দুর্নীতি ও অনিয়ম না হয়, সে ব্যাপারে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি। আজ মঙ্গলবার সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সাথে ঈদ-উল-আযহা পরবর্তী মতবিনিময়কালে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন মন্ত্রী। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদ, অতিরিক্ত সচিব কাজী ওয়াছি উদ্দিন, সুবোল বোস মনি ও শ্যামল চন্দ্র কর্মকারসহ মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীগণ মতবিনিয় সভায় উপস্থিত ছিলেন। এসময় মন্ত্রী বলেন, প্রকল্প বাস্তবায়নে কোনো ধরনের অনিয়ম কাঙ্খিত নয়। কোনভাবেই তা বরদাশত করাবিস্তারিত পড়ুন


সাবেক এমপি অধ্যক্ষ শাহ আলম করোনায় আক্রান্ত

পিরোজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক জেলা পরিষদ প্রশাসক, শহীদ স্মৃতি কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মো. শাহ আলম করোনায় আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন রয়েছেন। পারিবারিক সুত্রে জানা গেছে, ঈদের দিন শারীরিক অসুস্থতাবোধ করে তিনি ঢাকায় আসেন। ঢাকায় এসে তিনি করোনা পরীক্ষার জন্য নমুনা দিলে তার শরীরে কোভিড ১৯ শনাক্ত হয়। তার আশুরোগ মুক্তি কামনায় দক্ষিন সোহাগদলের বড়বাড়ি জামে মসজিদে সোমবার আছরবাদ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া অনুঠানে মুসল্লী, সোহাগদল গণমান মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, শিক্ষক কর্মচারীসহ সমাজের বিশিষ্ট ব্যক্তি শরীক হন।


ফকিরহাটে বজ্রপাতে নিহত-১

বাগেরহাটের ফকিরহাটে বজ্রপাতে আব্দুল গফফার (৬০) নামের এক দিন মজুরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে ফকিরহাট উপজেলার সৈয়দ মহল্লা গ্রামের মাঠে কাজ করার সময় বৃষ্টির সাথে বজ্রপাতে তিনি মারা যান। নিহত আব্দুল গফফার সৈয়দ মহল্লা গ্রামের আবু বক্কার মোল্লার ছেলে। ফকিরহাট থানার ওসি (তদন্ত) নাজমুল হাসান বলেন, মাঠে কাজ করার সময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই আব্দুল গফফার নিহত হয়েছেন। নিহতের মরদেহ পরিবারের লোকেরা উদ্ধার করেছেন।


বলেশ্বর নদীর তীর থেকে অজ্ঞাত নারীর গলিত মরদেহ উদ্ধার

বাগেরহাটের শরণখোলায় বলেশ্বর নদীর তীর থেকে এক অজ্ঞাত নারীর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার গভীর রাতে শরণখোলা উপজেলার রায়েন্দা ইউনিয়নের জিলবুনিয়া গ্রাম সংলগ্ন বলেশ্বর নদীর তীরে পানি উন্নয়ণ বোর্ডের ভেড়িবাঁধের ব্লকের ওপর থেকে থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। আজ মঙ্গলবার সকালে মরদেহের ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। শরণখোলা থানার উপ-পরিদর্শক (এসআই) এসএম আবুল বাশার বলেন, স্থানীয়দের খবরের ভিত্তিতে আমরা ওই নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছি। ধারণা করছি অজ্ঞাত ওই নারীর বয়স ২০ থেকে ৩০ বছর হবে । দুই হাতের কনুই থেকে নিচের অংশ এবং দুই পায়েরবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial