ফকিরহাটে বজ্রপাতে নিহত-১
বাগেরহাটের ফকিরহাটে বজ্রপাতে আব্দুল গফফার (৬০) নামের এক দিন মজুরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে ফকিরহাট উপজেলার সৈয়দ মহল্লা গ্রামের মাঠে কাজ করার সময় বৃষ্টির সাথে বজ্রপাতে তিনি মারা যান। নিহত আব্দুল গফফার সৈয়দ মহল্লা গ্রামের আবু বক্কার মোল্লার ছেলে।
ফকিরহাট থানার ওসি (তদন্ত) নাজমুল হাসান বলেন, মাঠে কাজ করার সময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই আব্দুল গফফার নিহত হয়েছেন। নিহতের মরদেহ পরিবারের লোকেরা উদ্ধার করেছেন।
Please follow and like us:
« বলেশ্বর নদীর তীর থেকে অজ্ঞাত নারীর গলিত মরদেহ উদ্ধার (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) সাবেক এমপি অধ্যক্ষ শাহ আলম করোনায় আক্রান্ত »
