প্রধান সূচি

ভান্ডারিয়ায় জাতীয়পার্টি জেপি’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ভান্ডারিয়ায় বুধবার বিকালে জাতীয় পার্টি-জেপি’র উপজেলা দলীয় কার্যালয়ে জাতীয় পার্টি- জেপি ও অঙ্গসংগঠনের নব গঠিত কমিটির প্রথম কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা জেপি’র আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মনিরুল হক মনি জোমাদ্দারের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, উপজেলা জেপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাহিবুল হোসেন মাহিম, যুগ্ম আহবায়ক ও পৌর কাউন্সিলর মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, সদস্য সচিব সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জ্বল তালুকদার, উপজেলা জেপি নেতা শফিকুল আলম খোকন সিকদার, শাহরিয়ার হাসান দুলাল মল্লিক, হুমায়উন কবির হাওলাদার, ভান্ডারিয়া পৌর জেপির আহবায়ক মো. জামাল উদ্দিন মিয়া স্বপন, সদস্য সচিব আহসানুল কিবরিয়া ফরিদ মল্লিক,  উপজেলা যুবসংহতির আহবায়ক ও পিরোজপুর জেলা পরিষদের সদস্য মো. রেজাউল হক রেজভী জোমাদ্দার, যুবসংহতির সদস্য সচিব মামুনুর রশিদ সরদার, পৌর যুবসংহতির আহবায়ক মো. নাসির উদ্দিন দুলাল সরদার, স্বেচ্ছাসেবক পার্টির আহবায়ক মনির সরদার, ছাত্রসমাজের আহবায়ক মো. রাহাত জোমাদ্দার, ভিটাবাড়িয়া ইউনিয়ন জেপি নেতা মো. রেজা আহম্মেদ দুলাল, মামুন হাওলাদার, মানিক হাওলাদার, পৌর ছাত্র সমাজের আহবায়ক মেহেদী হাসান রাজু ও সদস্য সচিব মাহাবুব শরিফ শুভ প্রমূখ।

সভায় ঈদ-উল-আযহার পরের দিন রবিবার দলের চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি’র ভান্ডারিয়াস্থ বাসভবন তাসমিমা ভিলায় এক ঈদ পূর্ণমিলনী উপলক্ষে আলোচনা সভা এবং আনোয়ার হোসেন মঞ্জু এমপি’র সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনার জন্য মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাতের আয়োজন করা হবে।

ভান্ডারিয়াসহ দক্ষিণাঞ্চলের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আধুনিক দক্ষিণ বাংলার রূপকার সাবেক মন্ত্রী, জাতীয় পার্টি (জেপি)’র চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি’র হাতকে শক্তিশালী করতে ঈদের দ্বিতীয় দিন সোমবার থেকে ভান্ডারিয়া পৌর সভা সহ উপজেলার বাকি ছয় ইউনিয়নের ওয়ার্ড ও ইউনিয়ন কমিটি গঠন করার সিদ্ধান্ত গ্রহন করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial