প্রধান সূচি

পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিক জোটের মতবিনিময় সভা

নবগত পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী’র সাথে পাইকগাছা সম্মিলিত সাংবাদিক জোট ও প্রেসক্লাব পাইকগাছার সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাতুল আলম, সাংবাদিক জোটের আহবায়ক ও প্রেসক্লাব পাইকগাছা সভাপতি প্রকাশ ঘোষ বিধান, যুগ্ম আহবায়ক আসলাম হোসেন, এইচ.এম হাসেম, আব্দুর রহমান, সিনিয়র সাংবাদিক জি.এম এমদাদ, সদস্য সচিব পলাশ কর্মকার, আব্দুস সবুর আল-আমিন, জি.এম মোস্তাক হোসেন, সাংবাদিক জোটের সদস্য ও প্রেসক্লাব পাইকগাছার সম্পাদক মহানন্দ অধিকারী মিন্টু, সাইফুল ইসলাম, দিপ অধিকারী, আশিস রায় চৌধুরী মিন্টু প্রমুখ।

Please follow and like us:


« (পূর্ববর্তি সংবাদ)



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial