পিরোজপুরে করোনায় আক্রান্ত ৪৮১ জন
পিরোজপুরে গত ২৪ ঘন্টায় নতুন করে ৩৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা পজিটিভ রোগীর সংখ্যা দাঁড়ালো ৪৮১ জনে। শুক্রবার রাতে পিরোজপুর সিভিল সার্জন অফিস থেকে প্রাপ্ত তথ্যে নতুন করে ৬৬টি রিপোর্ট এরমধ্যে নতুন ৩৮টি পজেটিভ রোগী শনাক্ত হয়। এরমধ্যে পিরোজপুর সদর উপজেলায় সর্বোচ্চ ২৩ জন শনাক্ত হয়েছে। এছাড়া একই দিন মঠবাড়িয়ায় ৫ জন, নাজিরপুর ৬ জন, কাউখালীতে ২ ও নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় ২ জন আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।
জেলার সদর উপজেলাসহ মঠবাড়িয়া ও ভান্ডারিয়া উপজেলায় আক্রান্তের সংখ্যা এখন পর্যন্ত বেশি। আক্রান্তের দিক থেকে সর্বোচ্চ মঠবাড়িয়ায় এবং সর্বনিম্ন ইন্দুরকানী উপজেলা। পিরোজপুরের সিভিল সার্জন ডা. মো. হাসনাত ইউসুফ জাকী এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, আক্রান্তের তালিকায় পিরোজপুর সদর উপজেলায় ১০৭ জন, ভান্ডারিয়া উপজেলায় ৭৯ জন, মঠবাড়িয়া উপজেলায় ১৪৫ জন, কাউখালী উপজেলায় ৪০ জন, নেছারাবাদ উপজেলায় ৫৪ জন, নাজিরপুর উপজেলায় ৩৪ এবং ইন্দুরকানী উপজেলায় ২২ জন রয়েছেন। করোনা পজেটিভ থেকে জেলায় এ পর্যন্ত মারা গেছেন ৭ জন। পজিটিভ রোগীর মধ্য থেকে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ২২৩ জন।
জেলায় এখন পর্যন্ত ৩ হাজার ১৫১টি স্যাম্পল সংগ্রহ করে পিসিআর ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এরমধ্যে নেগিটিভ ২ হাজার ৫১টি রিপোর্ট আর পেন্ডিং রয়েছে ৫৫১টি রিপোর্ট।
