প্রধান সূচি

Saturday, July 18th, 2020

 

পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন করোনা আক্রান্ত

পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন করোনা আক্রান্ত হয়েছেন। তিনি তার সরকারী বাসভবনে হোমকোয়ারেন্টোইনে আছেন এবং সুস্থ আছেন। শনিবার পিরোজপুরে নতুন করে আরও ৩৪ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ৫০০ ছাড়ালো। জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৫১৫ জন। নতুন আক্রান্তদের মধ্যে পিরোজপুর সদর উপজেল ও সদর হাসপাতালে ১৭ জন, ভান্ডারিযা উপজেলায় ৩ জন, কাউখালী উপজেলায় ৬ এবং মঠবাড়িয়া উপজেলায় ৮ জন।


করোনাপরিস্থিতিতে সৃষ্ট বেকারত্ব দূর করতে সক্ষম মৎস্য ও প্রাণিসম্পদ খাত : শ ম রেজাউল করিম

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ. ম. রেজাউল করিম বলেছেন, করোনা মহামারি এবং  আম্ফানের ফলে দেশে বিপুলসংখ্যক মানুষ বেকার হয়ে পড়ার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তবে এ সংকট মোকাবেলায় ছোট ছোট কর্মসূচির মাধ্যমে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে বহু মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা সম্ভব। সম্প্রতি একটি জাতীয় দৈনিক পত্রিকায় দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, খাতটিকে শিল্প হিসেবে গড়তে কাজ করে যাচ্ছেন তাঁরা। এছাড়া মহামারি সৃষ্ট সংকট মোকাবেলায় গ্রামীণ অর্থনীতির চাকা সচল রাখতেও কাজ করে যাচ্ছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। করোনা মহামারিতে সৃষ্ট বেকারত্ব মোকাবেলা প্রসঙ্গে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, ‘করোনা ও আম্ফানেরবিস্তারিত পড়ুন


ভান্ডারিয়ায় ঢেউটিন ও চেক বিতরণ

জাতীয়পার্টি (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি শনিবার দুপুরে ভান্ডারিয়াস্থ বাসভবন তাসমিমা ভিলায় ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের টাকার নগদ অর্থের চেক, ধর্ম মন্ত্রণালয়ের নগদ অর্থের চেক এবং ৬৫জন অসহায় দুঃস্থদের মাঝে ঐচ্ছিক তহবিলের চেক বিতরণ করেন। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেরা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম মিরাজ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুল ইসলাম, ভান্ডারিয়া থানার ওসি এসএম মাকসুদুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আওলাদ হোসেন, জেপি’র উপজেলা সিনিয়র যুগ্ন আহবায়ক ও সাবেক উপজেলা চেয়াম্যান মাহিবুল হোসেন মাহিম, যুগ্মবিস্তারিত পড়ুন


স্বরূপকাঠীতে গৃহবধূর আত্মহত্যা

জেলার নেছারাবাদ (পিরোজপুর) উপজেলার সমদেয়কাঠি গ্রামে পারিবারিক কলহের জেরে পিয়া হাজরা (২০) নামে এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছে। শনিবার সকালে স্বামী শোভন পালের ঘরে বসে পিয়া বিষপান করেন। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার পিয়াকে মৃত ঘোষণা করেন। তবে মেয়েকে শারিরিক নির্যাতন করার অভিযোগ করেন পিয়ার বাবা স্বপন হাজরা। নেছারাবাদ (স্বরূপকাঠি) থানার এস আই মো. নজরুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে এবং থানায় ইউডি মামলা রেকর্ড করা হয়েছে। জানা গেছে, জলাবাড়ি গ্রামের স্বপন হাজরার মেয়েবিস্তারিত পড়ুন


ক্ষমতা মানুষের কল্যাণে সদ্ব্যবহার করা উচিত : আনোয়ার হোসেন মঞ্জু

জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি বলেছেন, যে পর্যন্ত আমাদের উপর আল্লাহ রহমত থাকবে এবং আমরা এক থাকব ততদিন এলাকাবাসী উন্নয়ন সুবিধা ভোগ করবেন। মহান সৃষ্টিকর্তা আমাদেরকে অনেক সুযোগ দিয়েছেন। এই সুযোগ তথা প্রাপ্ত ক্ষমতা মানুষের কল্যাণে সদ্ব্যবহার করা উচিত। আজ থেকে ২৫ বছর আগে আমি কাউখালীর এই সন্ধ্যা নদীতে একটি ফেরী চালু করেছিলাম। যা পরবর্তী বিএনপি সরকার আমলে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়। আল্লাহ রহমতে আজ আবার আমার হাতেই সেই ফেরী পুনঃস্থাপিত হয়েছে। তিনি শুক্রবার বিকেলে পিরোজপুর জেলার কাউখালী উপজেলায় কাউখালী বন্দর থেকে সোনাকুর-আমরাজুড়ি খেয়াঘাট সংযোগকারী সন্ধ্যানদীরবিস্তারিত পড়ুন


পিরোজপুরে করোনায় আক্রান্ত ৪৮১ জন

পিরোজপুরে গত ২৪ ঘন্টায় নতুন করে ৩৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা পজিটিভ রোগীর সংখ্যা দাঁড়ালো ৪৮১ জনে। শুক্রবার রাতে পিরোজপুর সিভিল সার্জন অফিস থেকে প্রাপ্ত তথ্যে নতুন করে ৬৬টি রিপোর্ট এরমধ্যে নতুন ৩৮টি পজেটিভ রোগী শনাক্ত হয়। এরমধ্যে পিরোজপুর সদর উপজেলায় সর্বোচ্চ ২৩ জন শনাক্ত হয়েছে। এছাড়া একই দিন মঠবাড়িয়ায় ৫ জন, নাজিরপুর ৬ জন, কাউখালীতে ২ ও নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় ২ জন আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। জেলার সদর উপজেলাসহ মঠবাড়িয়া ও ভান্ডারিয়া উপজেলায় আক্রান্তের সংখ্যা এখন পর্যন্ত বেশি। আক্রান্তের দিক থেকে সর্বোচ্চ মঠবাড়িয়ায়বিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial