প্রধান সূচি

ভান্ডারিয়ায় ঢেউটিন ও চেক বিতরণ

জাতীয়পার্টি (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি শনিবার দুপুরে ভান্ডারিয়াস্থ বাসভবন তাসমিমা ভিলায় ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের টাকার নগদ অর্থের চেক, ধর্ম মন্ত্রণালয়ের নগদ অর্থের চেক এবং ৬৫জন অসহায় দুঃস্থদের মাঝে ঐচ্ছিক তহবিলের চেক বিতরণ করেন।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেরা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম মিরাজ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুল ইসলাম, ভান্ডারিয়া থানার ওসি এসএম মাকসুদুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আওলাদ হোসেন, জেপি’র উপজেলা সিনিয়র যুগ্ন আহবায়ক ও সাবেক উপজেলা চেয়াম্যান মাহিবুল হোসেন মাহিম, যুগ্ম আহবায়ক ও পৌর কাউন্সিলর মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান অতিকুল ইসলাম উজ্জল তালুকদার, ইকড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. হুমায়ুন কবির, টুঙ্গিপাড়া আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হাফিজুর রশিদ তারিক।
এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন জাতীয়পার্ট (জেপি)’র কাউখালী উপজেলা সহ-সভাপতি ও কাউখালী উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু, কাউখালী জেপির সাধারণ সম্পাদক শাহআলম নসু, ভান্ডারিয়া পৌর জেপি’র সদস্য সচিব আহসানুল কিবরিয়া ফরিদ মল্লিক, ভান্ডারিয়া উপজেলা যুবসংহতি ও পিরোজপুর জেলা পরিষদের সদস্য রেজাউল হক রেজভী জোমাদ্দার, পিরোজপুর জেলা পরিষদের সদস্য রোকেয়া বেগম প্রমূখ। অনুষ্ঠানে ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্থ উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৮২ জনের মাঝে ৮২ বান্ডিল ঢেউটিন এবং সাড়ে তিন হাজার টাকার চেক, ১২টি মসজিদে ৫ লাখ ৩০ হাজার টাকার চেক এবং ৬৫ জনকে ৪ হাজার টাকা করে ২ লাখ ৬০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
পরে আনোয়ার হোসেন মঞ্জু এমপি বিকেলে ভান্ডারিয়ায় পোনা সেতুর বাইপাস সড়কের চলমান কাজ পরিদর্শন করেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial