প্রধান সূচি

কলমী লতার জীবন পদ্য

দিঘির জলের কলমী লতা ,
জলের সাথেই যত কথা ,
আকাশ তাকে ডাকলে বলে,
কী করে আর তুলব মাথা ?
জলের সাথে ঘর বেঁধেছি ,
জলেই আমার জীবন পাতা।
শুনে দিঘির জল বলে ,
ইচ্ছে হলে যাও চলে ,
ডাকিনি তো আমি তোমায়,
তুমিইতো এসেছ জলে ।
কলমী লতা হেসে বলে,
পারব কি আর ইচ্ছে হলে ?
বিধাতা দিয়েছে জুড়ে ,
আমার প্রাণ তোমায় ঘিরে ,
সাধ্য কি আর যাই ছেড়ে ?

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial