পিরোজপুরে বৃক্ষ রোপণ অভিযান শুরু
মুজিব বর্ষ উপলক্ষে পিরোজপুরে বৃক্ষ রোপণ অভিযান শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন।
এ সময় সামাজিক বন বিভাগের পিরোজপুর বন কর্মকর্তা ভারপ্রাপ্ত মো. শফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাহিদ ফারজান সিদ্দিকী, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট কাজী সালেহ মোন্তাজির, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ঝুমুর বালা, নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও এনডিসি মফিজুল ইসলাম, সহকারি কমিশনার (ভূমি) রামানন্দ পালসহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসনের সহযোগিতায় ও সামাজিক বন বিভাগের আয়োজনে বৃক্ষ রোপণ অভিযানে পিরোজপুর জেলায় ১ লাখ ৪২ হাজার ২৭৫টি ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা লাগানো হবে।
Please follow and like us:
« পাইকগাছায় অপহরণের এক সপ্তাহ পর ভিকটিম উদ্ধার ॥ অপহরণকারী গ্রেপ্তার (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) বাগেরহাটে মুজিববর্ষ উপলক্ষে বৃক্ষ রোপন কর্মসূচি »
