প্রধান সূচি

খুঁজে ফিরি

কোথায় গেল গাঁয়ের রাখাল, কোথায় যে তার বাঁশি

কোথায় যে আজ  কলসী কাঁখে গাঁয়ের বঁধুর হাসি।

কোথায় গেল হালের লাঙল, হাইলারা আজ কই,

কোথায় গেল মুড়কি মোয়া বিন্নি ধানের খৈ।

কোথায় গেল তালের পাখা, পুঁথি পাঠের সুর,

জারী সারি যাত্রা পালা সব হয়েছে দূর।

কোথায় গেল নায়ের মাঝি বৈঠা গুন আর পাল,

ভাটিয়ালির সুরে যে আর হয় না মন উতাল।

কোথায় গেল দাঁড়িয়া বাঁধা, বৌ- চি গোল্লাছুট,

নানা রঙের ঘুড়ি যে আর দেয় না আকাশে ছুট।

কোথায় গেল গরুর গাড়ি, গাড়িয়াল ভাইজান,

বেহারা আর পাল্কিও নাই সবই যে নিষ্প্রাণ।

সব হারিয়ে খুঁজে ফিরি  মনটা তাদের পিছু,

আমরা এখন যন্ত্র মানব যন্ত্রই সবকিছু।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial