বাগেরহাটে পিবিআই’র নতুন পুলিশ সুপারের যোগদান
বাংলাদেশ পুলিশের বিশেষ সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর বাগেরহাটের প্রধান হিসেবে যোগদান করেছেন পুলিশ সুপার মো. আল মামুন। মঙ্গলবার তিনি বাগেরহাট কার্যালয়ে যোগদান করেন। এই প্রথম পিবিআই’র বাগেরহাট কার্যালয়ে পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তার পদায়ণ করা হল।
পটুয়ায়খালী জেলার সন্তান নবনিযুক্ত পুলিশ সুপার মো. আল মামুন এর আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশ, র্যাব, এপিবিএনসহ সিরাজগঞ্জ, চাপাইনবাবগঞ্জ ও জয়পুরহাট জেলায় পুলিশে কর্মরত ছিলেন। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আইভরিকোষ্ট ও মালিতে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
বাগেরহাটে সঠিকভাবে দায়িত্ব পালনের জন্য তিনি গণমাধ্যম ও সুশীল সমাজসহ সকলের সহযোগিতা কামনা করেছেন।
Please follow and like us:
« খুঁজে ফিরি (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পাইকগাছায় মুজিব শতবার্ষিকীতে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন »
