চিতলমারীতে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান
বাগেরহাটের চিতলমারীতে এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। বেসরকারী উন্নয়ন সংস্থা নবলোক পরিষদের উদ্যোগে ও পিকেএসএফ এর সহযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১০ জন শিক্ষার্থীকে জনপ্রতি ১২ হাজার টাকার চেক প্রদান করা হয়।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ সেমিনার হলে সামাজিক দূরুত্ব বজায় রেখে শিক্ষার্থীদের হাতে এ শিক্ষাবৃত্তির চেক তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মারুফুল আলম। এ সময় উপস্থিত ছিলেন নবলোক পরিষদের পরিচালক নিরীক্ষা এম. শফিকুল ইসলাম, এরিয়া ম্যানেজার অরুপ কুমার দেবনাথ, চিতলমারী শাখা ব্যবস্থাপক গৌতম মল্লিক চৌধুরী প্রমুখ।
Please follow and like us:
« ভান্ডারিয়ায় ইউপি সদস্যদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) কাউখালীতে গ্রাম পুলিশের মাঝে সাইকেল বিতরণ »
