প্রধান সূচি

রাস্তা সহ হুমকির মুখে কৃষকের ফসলি জমি

বাগেরহাটের খানপুরে নিষিদ্ধ ড্রেজারে ভু-গর্ভ থেকে বালু উত্তোলন

বাগেরহাটের খানপুরে নিষিদ্ধ ড্রেজারে ভু-গর্ভ থেকে চলছে বালু উত্তোলন, এতে হুমকির মুখে সরকারী রাস্তা ও গরীব কৃষকের ফসলি জমি। উপজেলা উপজেলা প্রশাসনের নিষেধাজ্ঞা থাকা স্বত্ত্বেও প্রশাসনকে বৃদ্ধাগুলি দেখিয়ে আত্নঘাতি স্যালো মেশিন দিয়ে অবাদে চলছে এই বালু উত্তোলন। এ ব্যাপারে প্রতিকারের লক্ষে গত রবিবার বাগেরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ করেছে ভুক্তভোগ দের পক্ষে উত্তর খানপুর গ্রামের মৃত রাজ্জাক মোল্লার পুত্র আলফাজ মোল্লা।

আলফাজ মোল্লার লিখিত অভিযোগ সূত্রে জানাগেছে, উপজেলার উত্তর খানপুর গ্রামের সরকারী পুকুর এলাকায় স্থানীয় মৃত. ওহিদ শেখের পুত্র জামাল শেখ উত্তর খানপুর গ্রামের সাবেক ইউপি সদস্য হাফিজুর রহমানের বাড়ির সামনের সরকারী ইটের রাস্তার সাথে থাকা জামালের নিজ জমি থেকে অবৈধভাবে স্যালো মেশিন দিয়ে প্রায় ১০ থেকে ১২ দিন ধরে বালু উত্তোলন করছেন। ফলে ধসের হুমকিতে পড়েছে ওই এলাকার মানুষের যাতায়াতের একমাত্র ইটের রাস্তা টি এবং পাশর্^বর্তী অব. সেনা সদস্য আলম মোল্লা ও কৃষক আলফাজ মোল্লার ফসলি জমি।

এ ব্যাপারে ভুক্তভোগী আলফাজ মোল্লা বলেন, বালু তোলায় তার ফসলি জমিতে ধস নেমেছে। এ দিকে অভিযোগ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ভাটপাড়া ইউনিয়ন ভুমি অফিসের ইউনিয়ন সহকারী ভুমি কর্মকর্তা শেখ আকবার আলীকে ঘটনাস্থল পরিদর্শনে পাঠিয়েছেন ।

এ ব্যাপারে জানতে চাওয়া হলে ইউনিয়ন সহকারী ভুমি কর্মকর্তা শেখ আকবার আলী বলেন ইউএনও স্যারের নির্দেশে আমি সরেজমিনে গিয়ে উক্ত স্থান থেকে বালু উত্তোলন বন্ধ করতে জামাল শেখ কে নির্দেশ দিয়েছি, নির্দেশ অমান্য করলে উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করে আইনানুক ব্যাবস্থা গ্রহন করা হবে।

এবিষয়ে জানতে চাওয়া হলে বাগেরহাট সদর উপজেলা নির্বার্হী কর্মকর্তা মোছাব্বেরুল ইসলাম বলেন, স্যালো মেশিন দিয়ে বালু উত্তোলন কারীদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial