প্রধান সূচি

ভান্ডারিয়ায় গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল বিতরণ

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল বিতরণ করেছে উপজেলা প্রশাসন।
আজ মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এ বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম মিরাজ।
উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল আলমের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার, সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম সারওয়ার জোমাদ্দার, গৌরিপুর ইউপি চেয়ারম্যান মো. মজিবুর রহমান চৌধুরী, ইকড়ি ইউপি চেয়ারম্যান মো. হুমায়ুন কবির প্রমুখ।
এ দিন উপজেলার ৬টি ইউনিয়ন ও পৌর শহরের ২২ জন গ্রাম পুলিশ সদস্যেকে বাইসাইকেল প্রদান করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial