চিতলমারীতে শৈলদাহ বাজারের ৬৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ
বাগেরহাটের চিতলমারীর কলাতলা ইউনিয়নের শৈলদাহ বাজারের খাল পাড়ের ৬৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বাগেরহাট পানি উন্নয়ন বোর্ড। সোমবার সকাল ১০ টায় চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মারুফুল আলমের নেতৃত্বে শৈলদাহ বাজারে এ অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার জান্নাতুল আফরোজ স্বর্ণা, চিতলমারী থানার ওসি মীর শরিফুল হক, বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. রাকিব হোসেন, উপ-সহকারি প্রকৌশলী শফিকুল ইসলাম, রাজস্ব কর্মকর্তা সমীর বিশ্বাস, রাজস্ব সার্ভেয়ার মো. নাইমুল ইসলাম, কলাতলা ইউপি চেয়ারম্যান সর্দার মতিয়ার রহমান, চিতলমারী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাফা প্রমুখ।
চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার মো. মারুফুল আলম জানান, পর্যায়ক্রমে উপজেলার সকল নদী ও খালের পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। নদী মাতৃক বাংলাদেশ তাই নদী রক্ষার্থে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
