প্রধান সূচি

Monday, June 29th, 2020

 

চিতলমারীতে শৈলদাহ বাজারের ৬৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাগেরহাটের চিতলমারীর কলাতলা ইউনিয়নের শৈলদাহ বাজারের খাল পাড়ের ৬৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বাগেরহাট পানি উন্নয়ন বোর্ড। সোমবার সকাল ১০ টায় চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মারুফুল আলমের নেতৃত্বে শৈলদাহ বাজারে এ অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার জান্নাতুল আফরোজ স্বর্ণা, চিতলমারী থানার ওসি মীর শরিফুল হক, বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. রাকিব হোসেন, উপ-সহকারি প্রকৌশলী শফিকুল ইসলাম, রাজস্ব কর্মকর্তা সমীর বিশ্বাস, রাজস্ব সার্ভেয়ার মো. নাইমুল ইসলাম, কলাতলা ইউপি চেয়ারম্যান সর্দার মতিয়ার রহমান, চিতলমারী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাফা প্রমুখ।বিস্তারিত পড়ুন


বাগেরহাটে ছাত্রলীগের সভাপতিসহ ৭ জনের করোনা শনাক্ত

বাগেরহাট জেলা ছাত্রলীগের সভাপতি মো. মনির হোসেনসহ নতুন করে আরও ৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। যশোরের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় ছাত্রলীগের সভাপতিসহ ৭ জনের শরীরে করোনা ভাইরাস সনাক্ত হয়। গত ২৫ জুন এই সন্দেহভাজন রোগীদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পিসিআর ল্যাবে পাঠায় স্বাস্থ্য বিভাগ। সোমবার দুপুরে আক্রান্তদের বাড়ি লকডাউন করে লাল পতাকা টানিয়ে দিয়েছে স্থানীয় প্রশাসন। বাগেরহাট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সরদার নাহিয়ান আল সুলতান ওশান জানান, করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার পর থেকে জেলা ছাত্রলীগের সভাপতি মো. মনির হোসেন বাগেরহাটের মানুষকে সচেতন করা,বিস্তারিত পড়ুন


মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর স্ত্রী লায়লা আরজুমান্দ বানু’র মৃত্যুতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর শোক

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি’র স্ত্রী লায়লা আরজুমান্দ বানু’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি। মন্ত্রী আজ এক শোক বার্তায় মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial