প্রধান সূচি

পিরোজপুরে মুসলিম এইড’র খাদ্য সহায়তা ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

পিরোজপুর জেলায় করোনা মোকাবেলার অংশ হিসেবে খাদ্য সহায়তা ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেছে মুসলিম এইড বাংলাদেশ। রবিবার সকালে শহরের নতুন বাস টার্মিনাল এলাকায় মুসলিম এইড কার্যালয়ে স্থানীয় হতদরিদ্রের মাঝে খাদ্য সহায়তা ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

মুসলিম এইড বাংলাদেশ এর আঞ্চলিক ব্যবস্থাপক মো. একরামুল হকের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রামানন্দ পাল। বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক ইব্রাহীম খলিল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পিরোজপুর সদর এম.আই.এস. অফিসার মো. সুমন মোল্লা, শাখা ব্যবস্থাপক মো. দিদারুল আলম, ইন্দুরকানী শাখার মো. আকবর আলী প্রমুখ।

অনুষ্ঠানে হতদরিদ্র ১১৫টি পরিবারের মাঝে খাদ্য সহায়তা ও ২ হাজার ৬৬১টি পরিবারের মাঝে জরুরী স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial