স্বরূপকাঠিতে সেনাবাহিনীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প
জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে গর্ভবতী মায়েদের স্বাস্থ্য সেবা প্রদানের লক্ষে পিরোজপুরের স্বরূপকাঠীতে ফ্রি মেডিকেল ক্যাম্প করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
বরিশাল সিএমএইচ’র পরিচালনায় ৭ পদাতিক ডিভিশনের ৬ হর্স রেজিমেন্ট শেখ হাসিনা সেনানিবাসে ব্যবস্থাপনায় বুধবার উপজেলার কুহুদাসকাঠী সরকারী প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন সেল্টারে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
গাইনি বিশেষজ্ঞ মেজর ডা. শারমিন (এএমসি) রোগীদের চিকিৎসা সেবা ও ব্যবস্থাপত্র দেন। এসময় অর্ধ শতাধিক অসহায় গর্ভবতী মহিলাদের চিকিৎসা সেবা ও বিনামুল্যে ঔষধ প্রদান করা হয়।
ক্যাপ্টেন মুয়াজ আলম জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে প্রত্যন্ত অঞ্চলের অসহায় মানুষদের চিকিৎসা সেবা পৌঁছে দিতে সেনাবাহিনীর এ আয়োজন।
Please follow and like us:
« শরণখোলায় ব্যাংক ম্যানেজারসহ করোনায় আরো ৫ জন আক্রান্ত (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) নাজিরপুরে দ্বিতীয় শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানী ॥ বৃদ্ধের বিরুদ্ধে মামলা »
