শরণখোলায় ব্যাংক ম্যানেজারসহ করোনায় আরো ৫ জন আক্রান্ত
শরণখোলায় নতুন করে আরো ৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এরা হচ্ছেন, শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসারের পিতা এসকে মহিউদ্দিন আহম্মেদ (৬১), তার মা নাজমিন আহম্মেদ (৪২), বোন মৌসান নাজনিন (২২), তাফালবাড়ি উপ-স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য সহকারি মল্লিক আরাফাত (৩৩) ও জনতা ব্যাংকের শরণখোলা শাখার সাবেক ব্যবস্থাপক দেবাশীষ মিস্ত্রী।
বুধবার দুপুরে তাদের দেয়া নমুনা পরীক্ষার রিপোর্ট শরণখোলায় এসে পৌঁছায়। এনিয়ে শরণখোলায় এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২১ জন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরিদা ইয়াসমিন জানান, গত ২২ জুন শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ১১ জনের নমুনা সংগ্রহ করে খুলনার পিসিআর ল্যাবে পাঠানো হয়। সেখান থেকে বুধবার দুপুরে ৫ জনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। আক্রান্তদের মধ্যে আবাসিক মেডিকেল অফিসার ডা. ফয়সাল আহম্মেদের পরিবারের সদস্যরা খুলনায় তাদের বাড়িতে এবং অন্য দুইজন নিজ নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন। এ পর্যন্ত শরণখোলায় ২১ জন আক্রান্তের মধ্যে থেকে সাতজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলে তিনি জানান।
