Wednesday, June 24th, 2020
করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসায়
পিরোজপুরের সাত হাসপাতালে ভেন্টিলেটর ও নমুনা সংগ্রহের উপকরণ দিলেন মহিউদ্দিন মহারাজ
করোনাভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসা এবং করোনার নমুনা পরীক্ষার লক্ষে পিরোজপুর জেলা হাসপাতালসহ জেলার ৭টি উপজেলা হাসপাতালে ভেন্টিলেটর ও নমুনা সংগ্রহের উপকরণ দিলেন পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান মো. মহিউদ্দিন মহারাজ। তিনি ব্যক্তিগত তহবিল থেকে পিরোজপুর জেলা হাসপাতালসহ জেলার ৭ উপজেলায় ২টি করে মোট ১৪টি ভেন্টিলেটর, করোনা পরীক্ষার জন্য ১ হাজার ৭৫০টি নমুনা সংগ্রহের উপকরণ (শোয়াব ষ্টিক ও টেষ্টটিউব) এবং ৩৫০টি এন-৯৫ মাস্ক প্রদান করেছেন। আজ বুধবার বিকেলে পিরোজপুর জেলা পরিষদ মিলনায়তনে সংক্ষিপ্ত এক অনুষ্ঠানের মাধ্যমে পিরোজপুর সিভিল সার্জন ডা. হাসনাত ইউসুফ জাকি’র হাতে এসব চিকিৎসা সামগ্রী তুলে দেন জেলা পরিষদ চেয়ারম্যানবিস্তারিত পড়ুন
করোনা মোকাবিলায় কাউখালীর ইউএনও খালেদা খাতুন রেখা’র অনন্য দৃষ্টান্ত
বাংলাদেশে করোনাভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়ার পর দম ফেলার সময় নেই স্থানীয় প্রশাসনের। সরকারি নির্দেশনা অনুযায়ী কাজ করে যাচ্ছেন সকলেই। তবে সরকারি নির্দেশনা ছাড়াও করোনার সংক্রমণরোধে অনেক কর্মকর্তা নিয়েছেন ব্যতিক্রমী সব উদ্যোগ। এরকমই একজন পিরোজপুরের কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. খালেদা খাতুন রেখা। পিরোজপুরের কঁচা নদীর কোল ঘেঁষে এবং সন্ধ্যা নদী দ্বারা বিভক্ত ৫টি ইউনিয়ন নিয়ে গঠিত কাউখালী উপজেলার একপাশে ঝালকাঠি জেলা এবং অন্যপ্রান্তে পিরোজপুরের নেছারাবাদ ও ভান্ডারিয়া উপজেলা। এছাড়া এ উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া গাবখান চ্যানেল থেকে প্রতিদিনই দেশী ও বিদেশী অসংখ্য জাহাজ চলাচল চলাচল করে। অন্যদিকে বরিশাল-পিরোজপুর-খুলনাবিস্তারিত পড়ুন
পিরোজপুরে রিকের উদ্যোগে প্রবীণদের মাঝে বয়স্ক ভাতা প্রদান
পিরোজপুরে বেসরকারী সংস্থা রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর উদ্যোগে প্রবীণদের মাঝে বয়স্ক ভাতা এবং ওয়ার্কিং ষ্টিক (লাঠি) প্রদান করা হয়েছে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের সহায়তায় এবং রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর বাস্তবায়নে প্রবীণ জনগোষ্ঠির জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় পিরোজপুর সদর উপজেলার শারিকতলা ইউনিয়নের ১০০ জন প্রবীণ ব্যক্তিকে বয়স্ক ভাতা ও ওয়ার্কিং ষ্টিক (লাঠি) প্রদান করা হয়। প্রতি প্রবীণ ব্যক্তিকে মাসিক ৫০০ টাকা করে ৬ মাসের ভাতা হিসেবে ৩ হাজার টাকা করে প্রদান করা হয়। বুধবার শারিকতলা রিকের সমৃদ্ধি কর্মসূচি কার্যালয়ে ভাতা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রিকের ইউনিয়ন প্রবীণ কমিটির সভাপতি মো.বিস্তারিত পড়ুন
মোংলা বন্দরকে আবারো অস্থিতিশীলের ষড়যন্ত্রে লিপ্ত কতিপয় শ্রমিক নামধারী নেতা
শ্রমিক নামধারী কতিপয় ব্যক্তি আবারো মোংলা বন্দরকে অস্থিতিশীলের ষড়যন্ত্র লিপ্ত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বিগত ১/১১ এর সময়ে বিলুপ্ত হওয়া মোংলা বন্দদর শ্রমিক সংঘের তৎকালীন নেতারা ওই সংগঠনের নাম ভাঙ্গিয়ে শ্রমিক ও বন্দর নিয়ে নানা ধরণের অপ্রপচার ও বন্দর অচলের নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। যদিও বর্তমানে মোংলা বন্দরে শ্রমিকদের সুবিধার্থে মোংলা বন্দর শ্রমিক কর্মচারী সংঘ নামের একটি বৈধ সংগঠন রয়েছে। সেই সংগঠনই শ্রমিক-কর্মচারীদের ন্যার্য দাবীর বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে প্রতিনিয়ত যোগাযোগ রক্ষা করে তাদের স্বার্থ প্রতিষ্ঠায় কাজ করছেন। কিন্তু বিগত তত্ত্বাবধায়ক সরকারক তৎকালীন শ্রমিকবিস্তারিত পড়ুন
নাজিরপুরে দ্বিতীয় শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানী ॥ বৃদ্ধের বিরুদ্ধে মামলা
পিরোজপুরের নাজিরপুরে দ্বিতীয় শ্রেণীর এক ছাত্রীকে (৮) শ্লীলতাহানির অভিযোগে শাহাদাৎ কাজী (৬৫) নামের এক বৃদ্ধের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার রাতে ওই ছাত্রীর পিতা বাদী হয়ে নাজিরপুর থানায় এ মামলাটি দায়ের করেছেন। অভিযুক্ত শাহাদাৎ কাজী উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের ভীমকাঠী গ্রামের মৃত তৈয়ব আলী কাজীর ছেলে। শ্লীলতাহানীর শিকার ওই ছাত্রী ও অভিযুক্ত শাহাদাৎ কাজী একই এলাকা বাসিন্দা। মামলা সূত্রে জানা গেছে, গত ১৮ জুন সন্ধ্যার দিকে ওই স্কুল ছাত্রী তার এক বান্ধবীর সাথে বাড়ির সামনের রাস্তায় খেলা করছিল। এসময় অভিযুক্ত শাহাদাৎ কাজী ওই ২ জনকে ডেকে শাহাদাৎ কাজীর বসতঘরে নিয়েবিস্তারিত পড়ুন
স্বরূপকাঠিতে সেনাবাহিনীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প
জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে গর্ভবতী মায়েদের স্বাস্থ্য সেবা প্রদানের লক্ষে পিরোজপুরের স্বরূপকাঠীতে ফ্রি মেডিকেল ক্যাম্প করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বরিশাল সিএমএইচ’র পরিচালনায় ৭ পদাতিক ডিভিশনের ৬ হর্স রেজিমেন্ট শেখ হাসিনা সেনানিবাসে ব্যবস্থাপনায় বুধবার উপজেলার কুহুদাসকাঠী সরকারী প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন সেল্টারে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। গাইনি বিশেষজ্ঞ মেজর ডা. শারমিন (এএমসি) রোগীদের চিকিৎসা সেবা ও ব্যবস্থাপত্র দেন। এসময় অর্ধ শতাধিক অসহায় গর্ভবতী মহিলাদের চিকিৎসা সেবা ও বিনামুল্যে ঔষধ প্রদান করা হয়। ক্যাপ্টেন মুয়াজ আলম জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে প্রত্যন্ত অঞ্চলের অসহায় মানুষদের চিকিৎসাবিস্তারিত পড়ুন
শরণখোলায় ব্যাংক ম্যানেজারসহ করোনায় আরো ৫ জন আক্রান্ত
শরণখোলায় নতুন করে আরো ৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এরা হচ্ছেন, শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসারের পিতা এসকে মহিউদ্দিন আহম্মেদ (৬১), তার মা নাজমিন আহম্মেদ (৪২), বোন মৌসান নাজনিন (২২), তাফালবাড়ি উপ-স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য সহকারি মল্লিক আরাফাত (৩৩) ও জনতা ব্যাংকের শরণখোলা শাখার সাবেক ব্যবস্থাপক দেবাশীষ মিস্ত্রী। বুধবার দুপুরে তাদের দেয়া নমুনা পরীক্ষার রিপোর্ট শরণখোলায় এসে পৌঁছায়। এনিয়ে শরণখোলায় এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২১ জন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরিদা ইয়াসমিন জানান, গত ২২ জুন শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ১১ জনের নমুনা সংগ্রহ করে খুলনারবিস্তারিত পড়ুন
উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিয়োগ প্যানেলের মাধ্যমে দেওয়ার দাবিতে পিরোজপুরে মানববন্ধন
উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিয়োগ প্যানেলের মাধ্যমে দেওয়ার দাবিতে পিরোজপুরে মানববন্ধন করেছে চাকরি প্রত্যাশীরা। বুধবার সকাল ১১টায় শহরের টাউন ক্লাব রোডে এ মানববন্ধন করেছে চাকরী প্রত্যাশীরা। মানববন্ধনে অংশগ্রহনকারীরা জানান, ২০১৮ সালে উপ-সহকারী কৃষি কর্মকর্তা পদে ১৬৫০ জনকে নিয়োগ দেওয়ার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এরপর ২০১৯ সালের ২ আগস্ট প্রিলিমিনারি এবং ওই বছরের সেপ্টেম্বর মাসের ১৩ তারিখ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে ওই ওই বছরের ১৮ ডিসেম্বর থেকে এ বছরের ১৪ জানুয়ারি পর্যন্ত ভাইবা পরীক্ষা শেষে ১৭ জানুয়ারি চুড়ান্তভাবে নির্বাচিতদের তালিকা প্রকাশ করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। তবে এ নিয়োগবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ায় করোনা আক্রান্ত ৩৬ ॥ করোনা উপসর্গে সাবেক ইউপি সদস্যের মৃত্যু
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় মঙ্গলবার রাতে উপজেলার ধাওয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের এক সাবেক ইউপি সদস্য করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। বুধবার সকালে তার জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচএ) ডা. এইচ এম জহিরুল ইসলাম। তিনি জানান, বুধবার পর্যন্ত ভান্ডারিয়া পৌরসভাসহ উপজেলার ৬ ইউনিয়নে করোনাভাইরাস সংক্রামণ (কভিড-১৯) ভান্ডারিয়া থানার এক এসআই, কালান্তর নামের স্থানীয় একটি অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক, অপর এক সাংবাদিক, ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য বিভাগের এক নারী ইউএইচসিপি কর্মী এবং পৌর যুবলীগ নেতাসহ মোট ৩৬ জন করোনাবিস্তারিত পড়ুন
মোংলায় তিন করোনা রোগী সনাক্ত
মোংলায় এই প্রথমবারের মতো তিনজন করোনা রোগী সনাক্ত হয়েছে। এদের মধ্যে দুইজন ইউনিয়ন স্বাস্থ্য কর্মী ও একজন ইসলামী ব্যাংকের ষ্টাফ। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জীবিতেষ বিশ্বাস জানান, উপজেলার সুন্দরবন ইউনিয়ন স্বাস্থ্য কর্মী কামাল মৃধা (৪০), সোনাইলতলা ইউনিয়নের স্বাস্থ্য কর্মী মো. মুজাহিদুল ইসলাম (৩৫) ও পৌর শহরের ইসলামী ব্যাংক’র ষ্টাফ এসএম রিয়াজ আলমগীর (৩৪) করোনা উপসর্গ নিয়ে গত ২১ জুন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের নমুনা দেন। এরপর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সেই নমুনা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পর সেখান থেকে বুধবার সকালে আসা রিপোর্টে এই তিনজনেরই করোনা পজেটিভবিস্তারিত পড়ুন
