Wednesday, June 24th, 2020
পাইকগাছায় পুলিশ পরিদর্শকসহ ৩ জনের করোনা শনাক্ত
পাইকগাছায় পুলিশ পরিদর্শকসহ ৩ জন নভেল কোভিড ১৯ পজেটিভ রোগী শনাক্ত হয়েছেন। এনিয়ে এলাকায় মোট আক্রান্তের সংখ্যা ১৯ জন। বুধবার দুপুরে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ইউনিটের মুখপাত্র ডা. ইফতেখার বিন রাজ্জাক জানান, উপজেলায় এ পর্যন্ত নমুনা সংগ্রহ মোট ১৭৫ জন। তার মধ্যে আক্রান্ত ১৯ জন। সুস্থ হয়েছেন ২ জন। আইসোলশন ওয়ার্ডে ভর্তি সর্বমোট ৭ জন ভর্তি রয়েছেন। আক্রান্তরা হলেন, কপিলমুনি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক সঞ্জয় কুমার দাশ, আলমতলা গ্রামের মোতালেব দফাদারের ছেলে ইয়ামিন দফাদার, সোলাদানা ইউনিয়নের পারবয়ারঝাপা গ্রামের মৃত মনিরদ্দীন ফকিরের স্ত্রী ছবিরণন্নেছা (৮০)। উপজেলা করোনা প্রতিরোধ কমিটিরবিস্তারিত পড়ুন
স্বরূপকাঠীতে দৈহারী ইউনিয়ন যুবলীগ সভাপতিকে গৃহবধূর চড় থাপ্পড়
জেলার নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় মনি মন্ডল (৩৫) নামে এক গৃহবধূকে জড়িয়ে কুৎসা রটনার অভিযোগে দৈহারী ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি সুদেব মন্ডলকে চড় থাপ্পড় দিলেন উক্ত গৃহবধূ। মঙ্গলবার রাতে ভুক্তভোগী ওই গৃহবধূ নিজেই সুদেবকে ওই চড় থাপ্পড় দিয়েছেন বলে স্বীকার করেছেন। তবে যুবলীগ নেতা সুদেব বলেছেন তার বিরুদ্ধে মিথ্যা অপবাদ এনে পূর্বপরিকল্পিতভাবে তাকে (সুদেবকে) চড় থাপ্পড় দেয়া হয়েছে। এ নিয়ে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে জানা গেছে। যুবলীগ নেতা সুদেব মন্ডল ওই এলাকার অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক শ্যামলাল মন্ডলের ছেলে। অভিযোগকারী ভুক্তভোগী গৃহবধূ বলেন, তিনি এক সন্তানের জননী। তার স্বামী বিদেশেবিস্তারিত পড়ুন
নাজিরপুরে গ্রাম পুলিশ সদস্যদের বাইসাইকেল বিতরণ
গ্রাম পুলিশের দায়িত্ব ও কর্তব্যে গতি বৃদ্ধিসহ তাদের কর্তব্য কাজে আরো উৎসাহিত করতে নাজিরপুরে গ্রাম পুলিশ সদস্যদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ওবায়দুর রহমান উপজেলার ৯টি ইউনিয়নের ৮০ জন গ্রাম পুলিশের মাঝে এ বাইসাইকেল বিতরণ করেন। পিরোজপুর জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার উদ্যোগে এসব বাইসাইকেল বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন ইউএনও মোহাম্মদ ওবায়দুর রহমান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইস্রাফিলসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
শরণখোলায় মহিলা ইউপি সদস্যের বিরুদ্ধে উপকারভোগীদের চাল আত্নসাতের অভিযোগ
দরিদ্রদের জন্য প্রধানমন্ত্রী ঘোষিত খাদ্য বান্ধব কর্মসূচি (রেশনিং কার্ডের) চার বছরের চাল ১৮ জন উপকারভোগীর মাঝে সরবারহ না করে তা আত্মসাত করার অভিযোগ উঠেছে বাগেরহাটের শরণখোলার সংরক্ষিত আসনের এক মহিলা ইউপি সদস্যের বিরুদ্ধে। এ ঘটনায় বঞ্চিতদের পক্ষে উপজেলার সোনাতলা গ্রামের বাসিন্দা শেখ মতিয়ার রহমানের স্ত্রী মোসা. নাছিমা বেগম উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি অভিযোগ দায়ের করে এমন দুর্নীতির বিচার দাবী করেছেন। অভিযোগকারী মোসা. নাছিমা বেগম জানান, উপজেলার ৪নং সাউথখালী ইউনিয়নের দক্ষিন তাফালবাড়ী গ্রামের বাসিন্দা মো. নজরুল ইসলামের স্ত্রী এবং ওই ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ড়ের (সংরক্ষিত) আসনের মহিলাবিস্তারিত পড়ুন
পাইকগাছা সোলাদানা ইউনিয়নে ৭শ’ পরিবারের মাঝে চাল বিতরণ
পাইকগাছায় সোলাদানা ইউনিয়ন পরিষদের উদ্যোগে সরকার প্রদত্ত ৭শ’ পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে। বুধবার সকালে ইউপি চেয়ারম্যান এনামুল হক করোনায় ঘরবন্ধি মানুষের মাঝে ৫ কেজি করে চাল বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন ট্যাগ অফিসার দেবাশীষ দাশ, ইউপি সদস্য ঠাকুর দাস সরদার, কল্যানী মন্ডল, আনিছুর রহমান সানা, গ্রাম আদালত সহকরী রাজু।
