প্রধান সূচি

নাজিরপুরে গ্রাম পুলিশ সদস্যদের বাইসাইকেল বিতরণ

গ্রাম পুলিশের দায়িত্ব ও কর্তব্যে গতি বৃদ্ধিসহ তাদের কর্তব্য কাজে আরো উৎসাহিত করতে নাজিরপুরে গ্রাম পুলিশ সদস্যদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  মোহাম্মদ ওবায়দুর রহমান উপজেলার ৯টি ইউনিয়নের ৮০ জন গ্রাম পুলিশের মাঝে এ বাইসাইকেল বিতরণ করেন।

পিরোজপুর জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার উদ্যোগে এসব বাইসাইকেল বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন ইউএনও মোহাম্মদ ওবায়দুর রহমান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইস্রাফিলসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial