প্রধান সূচি

সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরার চেষ্টা ॥ আটক ৩

অনুমতি ছাড়া সুন্দরবনে প্রবেশ ও বিষ দিয়ে মাছ ধরার চেষ্টার অপরাধে ৩ জনকে আটক করেছে বন বিভাগ। শনিবার গভীর রাতে সুন্দরবনের পশুর নদীর হারবাড়িয়া এলাকা থেকে তাদেরকে আটক করে বনরক্ষীরা। এসময় আটককৃতদের কাছ থেকে ৬ বোতল মাছ ধরা বিষ, ৭ বস্তা নিষিদ্ধ জাল ও তাদের ব্যবহৃত ট্রলার জব্দ করে বনবিভাগ।
আজ রবিবার বিকেলে মামলা দায়ের করে আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
আটকৃতরা হলেন, বাগেরহাটের মোংলা উপজেলার জয়মনির ঘোল গ্রামের ইসহাক হাওলাদারের ছেলে বেল্লাল (২৫), একই উপজেলার সুন্দরতলা গ্রামের কাশেম ফকিরের ছেলে কামরুল (৩২), খুলনা জেলার দাকোপ উপজেলার পশ্চিম ঢাংমারী গ্রামের রুহুল আমিন গাজীর ছেলে ইসরাফিল (৩০)।
সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মাদ বেলায়েত হোসেন বলেন, শনিবার রাতে বনরক্ষীরা নিয়মিত টহলের সময় একটি ইঞ্জিন চালিত ট্রলারসহ তিনজনকে আটক করে। ট্রলার তল্লাশী করে ৬ বোতল মাছ ধরা বিষ ও ৭ বস্তা নিষিদ্ধ জাল জব্দ করে বনরক্ষীরা। আটককৃতদের সুন্দরবনে প্রবেশের কোন পাশ পারমিট ছিল না। সম্পূর্ণ অবৈধভাবে তারা বিষ দিয়ে মাছ ধরার জন্য সুন্দরবনে প্রবেশ করেছিল। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial