পিরোজপুরে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে মাস্ক ও লিফলেট বিতরণ
পিরোজপুরে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামাজিক দুরত্ব বজায় রাখতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে ‘স্টেজ ফর ইউথ ইন পিরোজপুর’।
সোমবার সকালে কেন্দ্রীয় শহিদ মিনার থেকে শুরু করে আদর্শ পাড়া, রাজারহাট, সরকারী সোহ্রাওয়ার্দী কলেজ এলাকায় মাস্ক ও লিফলেট বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিউল হক মিঠু, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাসেল পারভেজ রাজা, সরকারী সোহ্রাওয়ার্দী কলেজের সাবেক ভিপি ইমরান আহম্মেদ, অন্তরা আক্তার শারমীন, ইমন চৌধুরী, শহিদুল মাতুব্বর, অনা ইসলাম, সাবিল ইসলাম সিকদার (শুভ), আব্দুল্লাহ আল জুবায়ের, শাওন ইসলাম, মো. রাকিব হাসান।
Please follow and like us:
« সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরার চেষ্টা ॥ আটক ৩ (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) বাগেরহাটে ১৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে পর্যটন কর্পোরেশনের মোটেল »
