প্রধান সূচি

Monday, June 22nd, 2020

 

ভান্ডারিয়ায় মুক্তিযোদ্ধা ফারুক হাওলাদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ॥ শোক প্রকাশ

ভান্ডারিয়ায় সোমবার সকালে বীর মুক্তিযোদ্ধা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সদস্য ও প্রবীণ আওয়ামী লীগ নেতা আলহ্াজ্ব দেলোয়ার হোসেন ফারুক হাওলাদার (৭৬) বার্ধক্যজনীত কারণে নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে … রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়ে, নাতীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন জাতীয়পার্টি জেপির চেয়ারম্যান ১২৮, পিরোজপুর-২ (ভান্ডারিয়া-কাউখালী-ইন্দুরকানী) আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জু এমপি, জেপির প্রেসিডিয়াম সদস্য, সাবেক এমপি এবং দৈনিক ইত্তেফাক ও অনন্যা সম্পাদক তাসমিমা হোসেন, পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. মহিউদ্দিন মহারাজ, দৈনিকবিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় করোনা উপসর্গ নিয়ে দমকল কর্মীসহ দুইজনের মৃত্যু

পিরোজপুরের মঠবাড়িয়ায় একদিনে করোনা উপসর্গ নিয়ে দুইজনের মৃত্যু হয়েছে। সোমবার সকালে শাজাহান চৌধুরী (৫০) ও দুপুরে দমকল কর্মী সিদ্দিকুর রহমান মারা যায়। তারা ৭/৮ দিন ধরে জ্বর, শ্বাসকষ্ট ও বুকে ব্যাথায় ভুগছিলেন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা সংগ্রহ করে বরিশাল ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়। মৃত শাজাহান চৌধুরী উপজেলার পশ্চিম সেনের টিকিকাটা গ্রামের মৃত মোতাহার চৌধুরীর ছেলে ও সিদ্দিকুর রহমান পাথরঘাটা ফায়ার সার্ভিস স্টেশনে কর্মরত ছিলেন। সে উপজেলার তুষখালী গ্রামের আ. রশীদের ছেলে। হাসপাতাল সূত্রে জানা গেছে, গত কয়েক দিন থেকে তারা সর্দি জ¦রে আক্রান্তবিস্তারিত পড়ুন


কাউখালীতে অবৈধ কারেন্ট জাল জব্দ

পিরোজপুরের কাউখালী উপজেলার সন্ধ্যা, কঁচা ও কালীগঙ্গা নদীতে অভিযান চালিয়ে প্রায় ২৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল, চরগড়া ও বাঁধা জাল জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। যার আনুমানিক বাজার  মূল্যে ৫ লাখ  টাকা। সোমবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. খালেদা খাতুন রেখার নেতৃত্বে উপজেলা মৎস্য অধিদপ্তর, কাউখালী থানা পুলিশ এবং নৌ-পুলিশের যৌথ অভিযানে সন্ধ্যা, কালীগঙ্গা ও কঁচা নদী থেকে এসব অবৈধ জাল জব্দ করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা.খালেদা খাতুন রেখার’র উপস্থিতিতে ওই সব জাল কাউখালী লঞ্চ ঘাট সংলগ্ল মাঠে আগুনে পুড়িয়ে নষ্ট করে দেয়া হয়।


বাগেরহাটে ১৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে পর্যটন কর্পোরেশনের মোটেল

বিশ্ব ঐতিহ্য সুন্দরবন, ষাটগম্বুজ মসজিদ, খানজাহান আলী (রহ) এর মাজার শরীফসহ বেশ কিছু পর্যটন স্পট রয়েছে বাগেরহাটে। একদিনে দুটি বিশ্ব ঐতিহ্য দেখার জন্য বাগেরহাট সব থেকে উত্তম জায়গা। প্রতি বছর প্রচুর পরিমান পর্যটকও আসেন এখানে। কিন্তু খোদ বাগেরহাট শহর বা শহরের আশপাশে পর্যটন কর্পোরেশনের কোন হোটেল বা মোটেল নেই। মোংলায় একটি হোটেল থাকলেও বাগেরহাট শহর থেকে দূরত্বের কারণে পর্যটকরা খুলনায় গিয়ে অবস্থান করতেন। স্থানীয়দের দীর্ঘদিনের দাবী ও বাগেরহাটের পর্যটন শিল্পের উন্নয়নে বাগেরহাটের রনবিজয়পুর গ্রামের খানজাহান আলী (রহ:) এর মাজার মোড়ে নির্মিত হচ্ছে ৭ তলা বিশিষ্ট পর্যটন মোটেল। সংশ্লিষ্টদের দাবী পর্যটনবিস্তারিত পড়ুন


পিরোজপুরে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে মাস্ক ও লিফলেট বিতরণ

পিরোজপুরে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামাজিক দুরত্ব বজায় রাখতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে ‘স্টেজ ফর ইউথ ইন পিরোজপুর’। সোমবার সকালে কেন্দ্রীয় শহিদ মিনার থেকে শুরু করে আদর্শ পাড়া, রাজারহাট, সরকারী সোহ্রাওয়ার্দী কলেজ এলাকায় মাস্ক ও লিফলেট বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিউল হক মিঠু, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাসেল পারভেজ রাজা, সরকারী সোহ্রাওয়ার্দী কলেজের সাবেক ভিপি ইমরান আহম্মেদ, অন্তরা আক্তার শারমীন, ইমন চৌধুরী, শহিদুল মাতুব্বর, অনা ইসলাম, সাবিল ইসলাম সিকদার (শুভ), আব্দুল্লাহ আল জুবায়ের, শাওন ইসলাম, মো. রাকিব হাসান।


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial