ভান্ডারিয়ায় মুক্তিযোদ্ধা ফারুক হাওলাদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ॥ শোক প্রকাশ
ভান্ডারিয়ায় সোমবার সকালে বীর মুক্তিযোদ্ধা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সদস্য ও প্রবীণ আওয়ামী লীগ নেতা আলহ্াজ্ব দেলোয়ার হোসেন ফারুক হাওলাদার (৭৬) বার্ধক্যজনীত কারণে নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে … রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়ে, নাতীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন জাতীয়পার্টি জেপির চেয়ারম্যান ১২৮, পিরোজপুর-২ (ভান্ডারিয়া-কাউখালী-ইন্দুরকানী) আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জু এমপি, জেপির প্রেসিডিয়াম সদস্য, সাবেক এমপি এবং দৈনিক ইত্তেফাক ও অনন্যা সম্পাদক তাসমিমা হোসেন, পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. মহিউদ্দিন মহারাজ, দৈনিক ইত্তেফাকের প্রকাশক ও ইত্তেফাক পাবকিকেসন্স লিমিটেডের পরিচালক তারিন হোসেন, ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম মিরাজ।
এছাড়াও শোক প্রকাশ এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান জেপির ভান্ডারিয়া উপজেলা আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মনিরুল হক মনি জোমাদ্দার, সদস্য সচিব ও ধাওয়া ইউপি চেয়ারম্যান মো. ছিদ্দিকুর রহমন টুলু , জেপির কাউখালী উপজেলা সিনিয়র সহ-সভাপতি এবং কাউখালী উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আবু সাঈদ মিয়া মনু, জেপির ইন্দুরকানী উপজেলা সভাপতি আসাদুল কবির স্বপন তালুকদার,সাধারণ সম্পাদক মো. শাহিন হাওলাদারসহ বিশিষ্ট ব্যক্তিরা।
সোমবার বাদ আছর স্থানীয় বাসস্ট্যান্ড কলেমা চত্বরে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা জাকারিয়া।
জানাজায় অন্যান্যের মধ্যে পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. মহিউদ্দিন মহারাজ, পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট হাকিম হাওলাদার, ভাণ্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম মিরাজ, জাতীয়পার্টি (জেপি)’র উপজেলা যুগ্ন আহবায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, জেপির উপজেলা সিনিয়র সহ-সভাপতি এবং পৌর কাউন্সিলর মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, আওয়ামী লীগ নেতা ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার খান এনায়েত করিম, মো. তৈয়বুর রহমান, উপজেলা জেপির যুগ্ন আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি লিয়াকত হোসেন তালুকদার, বাজার ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি আব্দুস সালাম খোন্দকার, মরহুমের বড় ছেলে ভান্ডারিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এহসাম হাওলাদার, মরহুমের ছোট ভাই জেলা আওয়ামী লীগ নেতা আবুব্ক্ক সিদ্দিক মন্টু হাওলাদার, ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগ নেতা আতাউর রহমান মঞ্জু হাওলাদার, আব্দুল হাই হাওলাদারসহ বিভিন্ন রাজনৈতিক দল, অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, বাজারের ব্যবসায়ী ও বিভিন্ন স্তরের মানুষ শরিক হন।
জানাজা নামাজের পূর্বে একই স্থানে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল আলম এবং ভান্ডারিয়া থানার অফিসার্স ইনচার্জ এস এম মাকসুদুর রহমানের উপস্থিতিতে গার্ড অব অর্নার প্রদর্শণ করা হয়। পরে মরহুমের লাশ নিজ বাড়ি পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
