প্রধান সূচি

কাউখালীতে অবৈধ কারেন্ট জাল জব্দ

পিরোজপুরের কাউখালী উপজেলার সন্ধ্যা, কঁচা ও কালীগঙ্গা নদীতে অভিযান চালিয়ে প্রায় ২৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল, চরগড়া ও বাঁধা জাল জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। যার আনুমানিক বাজার  মূল্যে ৫ লাখ  টাকা।

সোমবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. খালেদা খাতুন রেখার নেতৃত্বে উপজেলা মৎস্য অধিদপ্তর, কাউখালী থানা পুলিশ এবং নৌ-পুলিশের যৌথ অভিযানে সন্ধ্যা, কালীগঙ্গা ও কঁচা নদী থেকে এসব অবৈধ জাল জব্দ করা হয়।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা.খালেদা খাতুন রেখার’র উপস্থিতিতে ওই সব জাল কাউখালী লঞ্চ ঘাট সংলগ্ল মাঠে আগুনে পুড়িয়ে নষ্ট করে দেয়া হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial