প্রধান সূচি

ভান্ডারিয়ায় মাস্ক না পড়ায় জরিমানা ॥ র‌্যাবের প্রচারণা

ভান্ডারিয়ায় শুক্রবার পৌর শহরের বিভিন্ন স্থানে ব্যবসায়ী, পথচারীরা মাস্ক না পড়ায় জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুল ইসলাম এ জরিমানা আদায় করে।
এসময় উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় করে বরিশাল র‌্যাব-৮ এর সিনিয়র এএসপি মো. ইখতেখারুজ্জামানের নের্তৃত্বে র‌্যাব সদস্যরা ভান্ডারিয়া বাজারসহ পৌর শহরের বিভিন্ন স্থানে জনসচেতনতামূলক প্রচারণা চালায়। এক দিকে জরিমানা, অন্যদিকে র‌্যাবের টহল দেখে বাজারে আসা মানুষের ভিড় কমে যায় এবং বাজারের রাস্তাঘাট ফাঁকা হয়ে যায়।
উল্লেখ্য, গত ১৬ জুন ভান্ডারিয়া পৌরসভায় নোভেল করোনা ভাইরাস সংক্রামণ (কভিড-১৯) প্রাদুর্ভাব উচ্চ পর্যায় হওয়ার কারণে রেড জোন চিহ্নিত করে ২১ দিনের লকডাউন ঘোষণা করা হয়। এরপর থেকে ভান্ডারিয়া উপজেলাবাসীকে সুরক্ষায় রাখতে উপজেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ প্রশাসানের পক্ষ থেকে জনসচেতনতামূলক প্রচার প্রচারণা অব্যাহত রয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial