প্রধান সূচি

কাউখালীতে অসহায় ব্যক্তিকে রিক্সা উপহার

পিরোজপুরের কাউখালীতে অসহায় এক ব্যক্তিকে রিক্সা উপহার দিল আওয়ামী লীগ নেত্রী ও সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাজী রুহিয়া বেগম হাসি।
শুক্রবার দুপুরে কাউখালী উপজেলা পরিষদের শাপলা চত্বরে উপজেলার জয়কুল গ্রামের আব্দুর রহিম মাস্টার নামের এক অসহায় ঋণগ্রস্ত বৃদ্ধের হাতে রিকশা তুলে দেন কাজী রুহিয়া বেগম হাসি।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখা, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট এ. কে. এম আব্দুস শহীদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন প্রমুখ।
এর আগে করোনা পরিস্থিতিতে কাউখালী উপজেলার সহস্রাধিক অসহায় পরিবারের খাদ্য সামগ্রী ও শাড়ি, লুঙ্গি বিতরণ করেছেন সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাজী রুহিয়া বেগম হাসি।
উল্লেখ্য, কাউখালী উপজেলা ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মৃদুল আহম্মেদ সুমন জয়কুল গ্রামের আব্দুর রহিম মাস্টার নামে অসহায় এক গৃহ শিক্ষক তার স্ত্রী ও চার ছেলে এক মেয়ে নিয়ে ভাড়ায় চালিত রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহের অসহায়র কথা ফেসবুকে স্ট্যাটাস দিলে ওই অসহায় ব্যক্তির পাশে এসে দাঁড়ান আওয়ামী লীগ নেত্রী ও সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাজী রুহিয়া বেগম হাসি।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial