Friday, June 19th, 2020
কাউখালীতে অসহায় ব্যক্তিকে রিক্সা উপহার
পিরোজপুরের কাউখালীতে অসহায় এক ব্যক্তিকে রিক্সা উপহার দিল আওয়ামী লীগ নেত্রী ও সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাজী রুহিয়া বেগম হাসি। শুক্রবার দুপুরে কাউখালী উপজেলা পরিষদের শাপলা চত্বরে উপজেলার জয়কুল গ্রামের আব্দুর রহিম মাস্টার নামের এক অসহায় ঋণগ্রস্ত বৃদ্ধের হাতে রিকশা তুলে দেন কাজী রুহিয়া বেগম হাসি। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখা, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট এ. কে. এম আব্দুস শহীদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন প্রমুখ। এর আগে করোনা পরিস্থিতিতে কাউখালী উপজেলার সহস্রাধিকবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ায় মাস্ক না পড়ায় জরিমানা ॥ র্যাবের প্রচারণা
ভান্ডারিয়ায় শুক্রবার পৌর শহরের বিভিন্ন স্থানে ব্যবসায়ী, পথচারীরা মাস্ক না পড়ায় জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুল ইসলাম এ জরিমানা আদায় করে। এসময় উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় করে বরিশাল র্যাব-৮ এর সিনিয়র এএসপি মো. ইখতেখারুজ্জামানের নের্তৃত্বে র্যাব সদস্যরা ভান্ডারিয়া বাজারসহ পৌর শহরের বিভিন্ন স্থানে জনসচেতনতামূলক প্রচারণা চালায়। এক দিকে জরিমানা, অন্যদিকে র্যাবের টহল দেখে বাজারে আসা মানুষের ভিড় কমে যায় এবং বাজারের রাস্তাঘাট ফাঁকা হয়ে যায়। উল্লেখ্য, গত ১৬ জুন ভান্ডারিয়া পৌরসভায় নোভেল করোনা ভাইরাস সংক্রামণ (কভিড-১৯) প্রাদুর্ভাব উচ্চ পর্যায় হওয়ারবিস্তারিত পড়ুন
