পিরোজপুরে বাস টার্মিনালে করোনা প্রতিরোধে সচেতনামূলক প্রচারণা
পিরোজপুরে শনিবার দুপুরে স্টেইজ ফর ইয়ূথ এর উদ্যোগে জেলা বাস টার্মিনালে যাত্রীদের করোনা মহামারী সম্পর্কে সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়েছে। এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন।
এ সময় বক্তব্য রাখেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, সিভিল সার্জন ডা. ইউসুফ হাসনাত জাকি, অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পিরোজপুর প্রেসক্লাব সভাপতি মুনিরুজ্জামান নাসিম আলী, সাবেক সভাপতি শফিউল হক মিঠু প্রমুখ।
বাস টার্মিনালে উপস্থিত যাত্রীদের গণপরিবহনে করোনা প্রতিরোধ সম্পর্কে সচেতনামূলক প্রচার-প্রচারণা এবং যাত্রীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়।
Please follow and like us:
« বাগেরহাটে ভাঙ্গা বেড়িবাঁধ থেকে জোয়ারের পানি ঢুকে লোকালয় প্লাবিত (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পিরোজপুরে করোনা উপসর্গ নিয়ে বৃদ্ধার মৃত্যু ॥ জেলায় আক্রান্ত ৮৬ »
